হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মরিচ্যায় বিজিবির অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০০ অপরাহ্ন

বিজিবির রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টের এক অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজার লিংকরোডগামী একটি প্রাইভেটকারযোগে ইয়াবা পাচার হবে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। এইসময় টেকনাফ থেকে লিংকরোডগামী প্রাইভেটকার মরিচ্যা যৌথ চেকপোস্টে আসলে তল্লাশি চালিয়ে চালক নোয়াখালী জেলার মো. ইয়াছিন (৩৪) আটক করে প্রাথমিকভাবে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে প্রাইভেটকারটি ভালো করে তল্লাশি করা হলে চেচিসের ভিতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মালামালের বাজারমূল্য ৫০ লাখ ১১ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, আটককৃত আসামিকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মরিচ্যায় বিজিবির অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মরিচ্যায় বিজিবির অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০০ অপরাহ্ন
Print Image
বিজিবির রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টের এক অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজার লিংকরোডগামী একটি প্রাইভেটকারযোগে ইয়াবা পাচার হবে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। এইসময় টেকনাফ থেকে লিংকরোডগামী প্রাইভেটকার মরিচ্যা যৌথ চেকপোস্টে আসলে তল্লাশি চালিয়ে চালক নোয়াখালী জেলার মো. ইয়াছিন (৩৪) আটক করে প্রাথমিকভাবে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে প্রাইভেটকারটি ভালো করে তল্লাশি করা হলে চেচিসের ভিতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মালামালের বাজারমূল্য ৫০ লাখ ১১ হাজার টাকা। বিজিবি আরও জানায়, আটককৃত আসামিকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে‘জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×