হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মশক নিধনে ফ্লোরিডা সফরের প্রস্তাব বাতিল করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২ জুন – চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন এবং সংস্থাটির পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার প্রস্তাব বাতিল করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর মতে, মশক নিধন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। বরং দেশের অভ্যন্তরে সন্ধ্যার পর কোনো জলাশয়ের পাশে অবস্থান করলে এ বিষয়ে কার্যকরী উদ্ভাবনী পদ্ধতি খুঁজে পাওয়া সম্ভব।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে এই বিদেশ সফরের প্রস্তাব করা হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সফরের অনুমোদনের জন্য একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। সারসংক্ষেপটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা প্রদান করেন যে, মশক নিধন কৌশল দেখার জন্য ফ্লোরিডা যাওয়ার দরকার নেই।

তিনি উল্লেখ করেন, দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবা বা নালা সংলগ্ন এলাকায় কয়েক ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের প্রয়োজনীয় ও কার্যকরী পদ্ধতিগুলো বের করা সম্ভব। এই নির্দেশনার মাধ্যমে মশক নিধনের নামে কর্মকর্তাদের বিদেশ সফরের প্রবণতাকে নিরুৎসাহিত করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মশক নিধনে ফ্লোরিডা সফরের প্রস্তাব বাতিল করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মশক নিধনে ফ্লোরিডা সফরের প্রস্তাব বাতিল করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২ জুন – চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন এবং সংস্থাটির পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার প্রস্তাব বাতিল করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর মতে, মশক নিধন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। বরং দেশের অভ্যন্তরে সন্ধ্যার পর কোনো জলাশয়ের পাশে অবস্থান করলে এ বিষয়ে কার্যকরী উদ্ভাবনী পদ্ধতি খুঁজে পাওয়া সম্ভব।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে এই বিদেশ সফরের প্রস্তাব করা হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সফরের অনুমোদনের জন্য একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। সারসংক্ষেপটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা প্রদান করেন যে, মশক নিধন কৌশল দেখার জন্য ফ্লোরিডা যাওয়ার দরকার নেই।তিনি উল্লেখ করেন, দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবা বা নালা সংলগ্ন এলাকায় কয়েক ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের প্রয়োজনীয় ও কার্যকরী পদ্ধতিগুলো বের করা সম্ভব। এই নির্দেশনার মাধ্যমে মশক নিধনের নামে কর্মকর্তাদের বিদেশ সফরের প্রবণতাকে নিরুৎসাহিত করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×