হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মস্কোতে অজ্ঞাত হামলায় গুরুতর আহত রাশিয়ার শীর্ষ জেনারেল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন


মস্কো, ৭ ফেব্রুয়ারি – রাশিয়ার রাজধানী মস্কোতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। রাশিয়ার তদন্ত কমিটি এই তথ্য দিয়েছে।

কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আবাসিক ভবনের সামনে লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। হামলার পর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

তিনি জানিয়েছেন, এ ঘটনায় হত্যাচেষ্টা এবং অবৈধ অস্ত্র পাচার–সংক্রান্ত ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

পেত্রেঙ্কো আরও বলেন, মস্কো তদন্ত কমিটির তদন্তকারী ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ ২০১১ সাল থেকে রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান গোয়েন্দা অধিদপ্তরের প্রথম উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, কিয়েভ ‘যে-কোনো কিছু করতে প্রস্তুত’ যাতে তাদের পশ্চিমা মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, সমর্থন অব্যাহত রাখে এবং একটি ‘ন্যায্য সমাধান’ অর্জনের প্রচেষ্টা ব্যর্থ করা যায়।

তবে এই হামলা বা রাশিয়ার অভিযোগের বিষয়ে এখনো ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিক শীর্ষ রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এসব ঘটনার জন্য মস্কো ইউক্রেনকে দায়ী করলেও, কিছু ক্ষেত্রে কিয়েভ দায় স্বীকার করেছে।

এর আগে গত ডিসেম্বরে মস্কোতে একটি গাড়ি বিস্ফোরণে নিহত হন আরেক জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মস্কোতে অজ্ঞাত হামলায় গুরুতর আহত রাশিয়ার শীর্ষ জেনারেল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মস্কোতে অজ্ঞাত হামলায় গুরুতর আহত রাশিয়ার শীর্ষ জেনারেল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ৭ ফেব্রুয়ারি – রাশিয়ার রাজধানী মস্কোতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। রাশিয়ার তদন্ত কমিটি এই তথ্য দিয়েছে।কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আবাসিক ভবনের সামনে লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। হামলার পর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।তিনি জানিয়েছেন, এ ঘটনায় হত্যাচেষ্টা এবং অবৈধ অস্ত্র পাচার–সংক্রান্ত ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।পেত্রেঙ্কো আরও বলেন, মস্কো তদন্ত কমিটির তদন্তকারী ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ ২০১১ সাল থেকে রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান গোয়েন্দা অধিদপ্তরের প্রথম উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি আরও বলেন, কিয়েভ ‘যে-কোনো কিছু করতে প্রস্তুত’ যাতে তাদের পশ্চিমা মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, সমর্থন অব্যাহত রাখে এবং একটি ‘ন্যায্য সমাধান’ অর্জনের প্রচেষ্টা ব্যর্থ করা যায়।তবে এই হামলা বা রাশিয়ার অভিযোগের বিষয়ে এখনো ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিক শীর্ষ রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এসব ঘটনার জন্য মস্কো ইউক্রেনকে দায়ী করলেও, কিছু ক্ষেত্রে কিয়েভ দায় স্বীকার করেছে।এর আগে গত ডিসেম্বরে মস্কোতে একটি গাড়ি বিস্ফোরণে নিহত হন আরেক জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×