হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহাকাশে ভাসমান নীল ও গোলাপি আলোকমেঘ ক্যাল্ডওয়েল-৪, নাসার নতুন ছবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন


পৃথিবী, ২০ ফেব্রুয়ারি – মহাকাশের বুকে যেন ফুটে আছে বিশাল এক ফুল। নীল ও গোলাপি রঙের আভাযুক্ত এই আলোকমেঘের নাম ক্যাল্ডওয়েল–৪, যা আইরিস নীহারিকা বা এনজিসি ৭০২৩ নামেও পরিচিত। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই নীহারিকার একটি অত্যন্ত দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করেছে। পৃথিবী থেকে প্রায় ১,৪০০ আলোকবর্ষ দূরে সেফিয়াস নক্ষত্রমণ্ডলে এর অবস্থান। এর উজ্জ্বল গ্যাসীয় অংশ প্রায় ৬ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত।

অধিকাংশ নীহারিকা নিজস্ব আলোয় আলোকিত হলেও আইরিস নীহারিকা ব্যতিক্রম। এটি মূলত একটি প্রতিফলন নীহারিকা। অর্থাৎ, এটি নিজের আলো তৈরি করে না বরং কেন্দ্রের একটি তারার আলো প্রতিফলিত হয়ে এটি দৃশ্যমান হয়। এতে থাকা অতি সূক্ষ্ম কঠিন কণিকাগুলো পৃথিবীর ধূলিকণার চেয়েও ১০ থেকে ১০০ গুণ ছোট, যা আলো ছড়িয়ে দেওয়ার কারণে নীহারিকাটিকে আকাশের মতো নীল দেখায়। তবে এর ভেতরে গাঢ় লাল রঙের আঁশের মতো অংশও রয়েছে, যা সম্ভবত কার্বনভিত্তিক যৌগ বা হাইড্রোকার্বন। বিজ্ঞানীদের মতে, এই গবেষণা নক্ষত্রের জন্ম ও উপাদান সম্পর্কে জানতে সহায়তা করবে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

উত্তর আকাশের মেরু তারকা পোলারিসের কাছাকাছি অবস্থান করায় উত্তর গোলার্ধে শরতের শুরুতে এটি দূরবীন দিয়ে ভালোভাবে দেখা যায়। ১৭৯৪ সালের ১৮ অক্টোবর ইউরেনাস গ্রহের আবিষ্কারক জার্মান-ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল এটি আবিষ্কার করেছিলেন। হাবল স্পেস টেলিস্কোপের অ্যাডভান্সড ক্যামেরা ফর সার্ভে এবং নিকমস ক্যামেরা ব্যবহার করে এই নীহারিকার ছবি তোলা ও রাসায়নিক উপাদান শনাক্ত করা হয়েছে।

এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহাকাশে ভাসমান নীল ও গোলাপি আলোকমেঘ ক্যাল্ডওয়েল-৪, নাসার নতুন ছবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহাকাশে ভাসমান নীল ও গোলাপি আলোকমেঘ ক্যাল্ডওয়েল-৪, নাসার নতুন ছবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পৃথিবী, ২০ ফেব্রুয়ারি – মহাকাশের বুকে যেন ফুটে আছে বিশাল এক ফুল। নীল ও গোলাপি রঙের আভাযুক্ত এই আলোকমেঘের নাম ক্যাল্ডওয়েল–৪, যা আইরিস নীহারিকা বা এনজিসি ৭০২৩ নামেও পরিচিত। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই নীহারিকার একটি অত্যন্ত দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করেছে। পৃথিবী থেকে প্রায় ১,৪০০ আলোকবর্ষ দূরে সেফিয়াস নক্ষত্রমণ্ডলে এর অবস্থান। এর উজ্জ্বল গ্যাসীয় অংশ প্রায় ৬ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত।অধিকাংশ নীহারিকা নিজস্ব আলোয় আলোকিত হলেও আইরিস নীহারিকা ব্যতিক্রম। এটি মূলত একটি প্রতিফলন নীহারিকা। অর্থাৎ, এটি নিজের আলো তৈরি করে না বরং কেন্দ্রের একটি তারার আলো প্রতিফলিত হয়ে এটি দৃশ্যমান হয়। এতে থাকা অতি সূক্ষ্ম কঠিন কণিকাগুলো পৃথিবীর ধূলিকণার চেয়েও ১০ থেকে ১০০ গুণ ছোট, যা আলো ছড়িয়ে দেওয়ার কারণে নীহারিকাটিকে আকাশের মতো নীল দেখায়। তবে এর ভেতরে গাঢ় লাল রঙের আঁশের মতো অংশও রয়েছে, যা সম্ভবত কার্বনভিত্তিক যৌগ বা হাইড্রোকার্বন। বিজ্ঞানীদের মতে, এই গবেষণা নক্ষত্রের জন্ম ও উপাদান সম্পর্কে জানতে সহায়তা করবে।উত্তর আকাশের মেরু তারকা পোলারিসের কাছাকাছি অবস্থান করায় উত্তর গোলার্ধে শরতের শুরুতে এটি দূরবীন দিয়ে ভালোভাবে দেখা যায়। ১৭৯৪ সালের ১৮ অক্টোবর ইউরেনাস গ্রহের আবিষ্কারক জার্মান-ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল এটি আবিষ্কার করেছিলেন। হাবল স্পেস টেলিস্কোপের অ্যাডভান্সড ক্যামেরা ফর সার্ভে এবং নিকমস ক্যামেরা ব্যবহার করে এই নীহারিকার ছবি তোলা ও রাসায়নিক উপাদান শনাক্ত করা হয়েছে।এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×