হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহারাষ্ট্রে কারখানায় আগুন, নিহত ৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর – ভারতের মহারাষ্ট্রে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) ভোরে ফ্যাক্টরিটিতে আগুন লাগার পর ওই ছয়জন সেখানে আটকা পড়েছিলেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন

ইরানের দক্ষিণাঞ্চলে আরও দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারক কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ফায়ার বিভাগের কর্মকর্তাদের মতে, রাজ্যটির ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত ওই কারখানায় রোববার ভোর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

মোহন মুঙ্গসে নামে একজন দমকল কর্মকর্তা এএনআইকে জানিয়েছেন, ‘রাত সোয়া দুইটায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা একটি কল পাই। যখন আমরা ঘটনাস্থলে পৌঁছাই, তখন পুরো কারখানায় আগুন জ্বলছিল। স্থানীয়রা আমাদের জানায়, ছয়জন লোক ভেতরে আটকা পড়েছেন। পরে আমাদের কর্মকর্তারা ভেতরে প্রবেশ করেন এবং ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়।’

এনডিটিভি বলছে, অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে স্থানীয়রা দাবি করেন, ভবনের ভেতরে অন্তত পাঁচজন শ্রমিক আটকা পড়েছেন। তবে দমকল বিভাগের কর্মকর্তারা পরে আগুনের ঘটনায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিকরা জানান, আগুন লাগার সময় তারা ঘুমাচ্ছিলেন। এক শ্রমিক এএনআইকে বলেছেন, ‘অগ্নিকাণ্ডের সময় ১০-১৫ জন কর্মী ভবনের ভেতরে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু অন্তত পাঁচজন ভেতরে আটকা পড়েছিলেন।’

এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ৩১ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহারাষ্ট্রে কারখানায় আগুন, নিহত ৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহারাষ্ট্রে কারখানায় আগুন, নিহত ৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর – ভারতের মহারাষ্ট্রে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) ভোরে ফ্যাক্টরিটিতে আগুন লাগার পর ওই ছয়জন সেখানে আটকা পড়েছিলেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারক কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ফায়ার বিভাগের কর্মকর্তাদের মতে, রাজ্যটির ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত ওই কারখানায় রোববার ভোর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। মোহন মুঙ্গসে নামে একজন দমকল কর্মকর্তা এএনআইকে জানিয়েছেন, ‘রাত সোয়া দুইটায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা একটি কল পাই। যখন আমরা ঘটনাস্থলে পৌঁছাই, তখন পুরো কারখানায় আগুন জ্বলছিল। স্থানীয়রা আমাদের জানায়, ছয়জন লোক ভেতরে আটকা পড়েছেন। পরে আমাদের কর্মকর্তারা ভেতরে প্রবেশ করেন এবং ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়।’ এনডিটিভি বলছে, অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে স্থানীয়রা দাবি করেন, ভবনের ভেতরে অন্তত পাঁচজন শ্রমিক আটকা পড়েছেন। তবে দমকল বিভাগের কর্মকর্তারা পরে আগুনের ঘটনায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রমিকরা জানান, আগুন লাগার সময় তারা ঘুমাচ্ছিলেন। এক শ্রমিক এএনআইকে বলেছেন, ‘অগ্নিকাণ্ডের সময় ১০-১৫ জন কর্মী ভবনের ভেতরে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু অন্তত পাঁচজন ভেতরে আটকা পড়েছিলেন।’ এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ৩১ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×