হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ এপ্রিল ২০২২, ১১:১৪ অপরাহ্ন

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী ::

চলমান পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভেজাল খাবার বিক্রি বন্ধের লক্ষ্যে,মহেশখালী
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বড় মহেশখালী নতুন বাজারে ভ্রাম্যমান অভিযান চালানো হয়েছে।

রবিবার ১০ এপ্রিল দুপুরে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালান-উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানিয়েছেন- রহমত, মাগফিরাত ও নাজাতের অপার মহিমা নিয়ে বছর ঘুরে মাহে রমজান প্রায় সমাগত। অথচ এ পবিত্র মাসের আগমনকে পুঁজিকরে একশ্রেণীর কালোবাজারী অসাধু ব্যবসায়ী বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও দ্রব্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করে। ফলে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এতে রোজাদার সাধারণ দরিদ্র জনগোষ্ঠী,বিশেষ করে নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষকে নিদারুণ ভোগান্তি পোহাতে হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির উদ্দেশে খাদ্যপণ্য মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ।

নিয়মিত লাভের পরিবর্তে ক্রেতা-সাধারণকে ঠকিয়ে এবং সংকটের আবহ সৃষ্টি করে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা অমানবিক। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে ধর্মপ্রাণ ব্যবসায়ীদের সব সময় বিরত থাকা উচিত।

এ অভিযানে কোন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি, কেবল ব্যবসায়িদের প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙ্গানো , মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি না করা,দাঁড়ি পাল্লার পরিবর্তে ডিজিটাল মিটারে পণ্য পরিমাপ করা ও অতিরিক্ত মূল্য আদায় না করার জন্য সতর্ক করা হচ্ছে ।

এ অভিযান অব্যাহত থাকবে,পরবর্তীতে কোন ব্যবসায়ী এ সব শর্ত লংঘন করলে আইনানুযায়ী জেল জরিমানা করা হবে। অভিযান চলাকালে সাথে ছিলেন- মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট,আনসার সদস্য সহ সংশ্লিষ্ট জন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীতে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল ২০২২, ১১:১৪ অপরাহ্ন
Print Image
গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী :: চলমান পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভেজাল খাবার বিক্রি বন্ধের লক্ষ্যে,মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বড় মহেশখালী নতুন বাজারে ভ্রাম্যমান অভিযান চালানো হয়েছে। রবিবার ১০ এপ্রিল দুপুরে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালান-উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানিয়েছেন- রহমত, মাগফিরাত ও নাজাতের অপার মহিমা নিয়ে বছর ঘুরে মাহে রমজান প্রায় সমাগত। অথচ এ পবিত্র মাসের আগমনকে পুঁজিকরে একশ্রেণীর কালোবাজারী অসাধু ব্যবসায়ী বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও দ্রব্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করে। ফলে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটে। এতে রোজাদার সাধারণ দরিদ্র জনগোষ্ঠী,বিশেষ করে নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষকে নিদারুণ ভোগান্তি পোহাতে হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির উদ্দেশে খাদ্যপণ্য মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ। নিয়মিত লাভের পরিবর্তে ক্রেতা-সাধারণকে ঠকিয়ে এবং সংকটের আবহ সৃষ্টি করে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা অমানবিক। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে ধর্মপ্রাণ ব্যবসায়ীদের সব সময় বিরত থাকা উচিত। এ অভিযানে কোন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি, কেবল ব্যবসায়িদের প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙ্গানো , মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি না করা,দাঁড়ি পাল্লার পরিবর্তে ডিজিটাল মিটারে পণ্য পরিমাপ করা ও অতিরিক্ত মূল্য আদায় না করার জন্য সতর্ক করা হচ্ছে । এ অভিযান অব্যাহত থাকবে,পরবর্তীতে কোন ব্যবসায়ী এ সব শর্ত লংঘন করলে আইনানুযায়ী জেল জরিমানা করা হবে। অভিযান চলাকালে সাথে ছিলেন- মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট,আনসার সদস্য সহ সংশ্লিষ্ট জন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×