হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে ফুটপাত দখলের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
📌 সংক্ষেপ: মহেশখালী পৌরসভার প্রাণকেন্দ্র পৌর শহর গোরকঘাটা বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনদুর্ভোগের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৫ জুলাই…

মহেশখালী পৌরসভার প্রাণকেন্দ্র পৌর শহর গোরকঘাটা বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনদুর্ভোগের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৫ জুলাই) পরিচালিত এ অভিযানে তিন ব্যক্তিকে পৃথক তিনটি মামলায় মোট ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানের মূল লক্ষ্য ছিল বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোরকঘাটা বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কারণে সাধারণ মানুষকে ফুটপাত ছেড়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পথচারীরা দুর্ঘটনার ঝুঁকিতেও পড়ছেন। এমন পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আরও পড়ুন

হিমছড়িতে ডাকাতির অভিযোগ, জনতার মারধরে আহত সন্দেহভাজন হাসপাতালে

অভিযান চলাকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মোট ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একই সঙ্গে ভবিষ্যতে সরকারি জায়গা দখল না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, গোরকঘাটা বাজারে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এতে নারী, শিশু, শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধীসহ সাধারণ পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হয়। তারা নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে ফুটপাত দখলমুক্ত রাখার দাবি জানান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ, সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ দখল,ফুটপাত দখল ও জনভোগান্তির বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট এবং উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকারি জায়গা দখল না করে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার আহ্বানও জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, একদিনের অভিযানে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি, সচেতনতামূলক কার্যক্রম এবং প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি স্থায়ী ও কার্যকর সমাধান নিশ্চিত করা জরুরি।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মহেশখালীতে ফুটপাত দখলের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা আদায় সম্পর্কিত তথ্য কী?

উত্তর: মহেশখালী পৌরসভার প্রাণকেন্দ্র পৌর শহর গোরকঘাটা বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনদুর্ভোগের অভিযোগে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালীতে ফুটপাত দখলের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে ফুটপাত দখলের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

প্রতিবেদক: গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী:: | প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Print Image
মহেশখালী পৌরসভার প্রাণকেন্দ্র পৌর শহর গোরকঘাটা বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনদুর্ভোগের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৫ জুলাই) পরিচালিত এ অভিযানে তিন ব্যক্তিকে পৃথক তিনটি মামলায় মোট ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানের মূল লক্ষ্য ছিল বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা। প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোরকঘাটা বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কারণে সাধারণ মানুষকে ফুটপাত ছেড়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পথচারীরা দুর্ঘটনার ঝুঁকিতেও পড়ছেন। এমন পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মোট ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি জায়গা দখল না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, গোরকঘাটা বাজারে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে নারী, শিশু, শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধীসহ সাধারণ পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হয়। তারা নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে ফুটপাত দখলমুক্ত রাখার দাবি জানান। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ, সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ দখল,ফুটপাত দখল ও জনভোগান্তির বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট এবং উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকারি জায়গা দখল না করে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার আহ্বানও জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, একদিনের অভিযানে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি, সচেতনতামূলক কার্যক্রম এবং প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি স্থায়ী ও কার্যকর সমাধান নিশ্চিত করা জরুরি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×