হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদক চোরাচালান বন্ধে কক্সবাজারে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৮ মার্চ ২০২২, ০৭:৫৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কোন দিক দিয়ে মাদক প্রবেশ করে তা চিহ্নিত করা হয়েছে। মাদক চোরাচালান বন্ধে কক্সবাজারে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হচ্ছে ৷

সোমবার (২৮ মার্চ) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এসময় অপরাধ দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনসহ অপরাধ দমন করে জননিরাপত্তা নিশ্চিত করছে র‌্যাব। মাদক নির্মূলেও এই বাহিনীর অনেক ভূমিকা।

র‌্যাবের ওপর দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যে আমেরিকা আমাদের র‌্যাবের ওপর বিনা কারণে নিষেধাজ্ঞা দিয়েছে, তারা তাদের দেশে বিনা কারণে মানুষ মারলে বিচার করে না ৷ কিন্তু বিনা কারণে দেশের কোনো মানুষ হত্যা করলে কিংবা অপরাধে জড়ালে বাংলাদেশ তার বিচার করে ৷ যা অন্যদেশ করে না ৷ খুব সম্ভবত র‌্যাবের সাফল্যে দুঃখ পেয়েই তারা এমন নিষেধাজ্ঞা দিয়েছে কি না, যা অত্যন্ত দুঃখজনক৷

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

তিনি বলেন, অপরাধীদের তারা (যুক্তরাষ্ট্র) স্থান দেয় তাদের দেশে ৷ আর বিনা অপরাধে তারাই র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় ৷ তাদের বিষয়ে কিইবা বলার আছে ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মাদক চোরাচালান বন্ধে কক্সবাজারে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন: প্রধানমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদক চোরাচালান বন্ধে কক্সবাজারে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন: প্রধানমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৮ মার্চ ২০২২, ০৭:৫৩ অপরাহ্ন
Print Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কোন দিক দিয়ে মাদক প্রবেশ করে তা চিহ্নিত করা হয়েছে। মাদক চোরাচালান বন্ধে কক্সবাজারে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হচ্ছে ৷ সোমবার (২৮ মার্চ) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় অপরাধ দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনসহ অপরাধ দমন করে জননিরাপত্তা নিশ্চিত করছে র‌্যাব। মাদক নির্মূলেও এই বাহিনীর অনেক ভূমিকা। র‌্যাবের ওপর দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যে আমেরিকা আমাদের র‌্যাবের ওপর বিনা কারণে নিষেধাজ্ঞা দিয়েছে, তারা তাদের দেশে বিনা কারণে মানুষ মারলে বিচার করে না ৷ কিন্তু বিনা কারণে দেশের কোনো মানুষ হত্যা করলে কিংবা অপরাধে জড়ালে বাংলাদেশ তার বিচার করে ৷ যা অন্যদেশ করে না ৷ খুব সম্ভবত র‌্যাবের সাফল্যে দুঃখ পেয়েই তারা এমন নিষেধাজ্ঞা দিয়েছে কি না, যা অত্যন্ত দুঃখজনক৷ তিনি বলেন, অপরাধীদের তারা (যুক্তরাষ্ট্র) স্থান দেয় তাদের দেশে ৷ আর বিনা অপরাধে তারাই র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় ৷ তাদের বিষয়ে কিইবা বলার আছে ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×