হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদুরো গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন


কারাকাস, ০৬ জানুয়ারি – মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার হওয়ার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ৫৬ বছর বয়সী দেলসি রদ্রিগেজ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানী কারাকাসে অনুষ্ঠিত এক বিশেষ সংসদীয় অধিবেশনে তিনি শপথ নেন।

২০১৮ সাল থেকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা দেলসি রদ্রিগেজ শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “একটি অবৈধ সামরিক আগ্রাসনের বেদনা নিয়ে আমি এই দায়িত্ব গ্রহণ করছি।” তার মতে, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হবে দেশে শান্তি বজায় রাখা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এই সংসদীয় অধিবেশনে নিকোলাস মাদুরোর ছেলে উপস্থিত ছিলেন। একই সময়ে পার্লামেন্ট ভবনের বাইরে হাজার হাজার সমর্থক বিক্ষোভে অংশ নিয়ে মাদুরোর মুক্তির দাবি জানান।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে শুনানির সময় বর্তমানে মার্কিন হেফাজতে থাকা নিকোলাস মাদুরো নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেন। দেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের প্রায় দুই ঘণ্টা আগে আদালতে হাজির হয়ে মাদুরো নিজেকে একজন ‘সজ্জন ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, তিনি এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট।

তিনি নিজেকে ‘অপহৃত’ ও ‘যুদ্ধবন্দী’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আনা মাদক পাচার ও সন্ত্রাসবাদের চারটি অভিযোগ প্রত্যাখ্যান করেন। আদালত এই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলায় একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশটির ‘পরিচালনার’ দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে। তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে সতর্ক করে বলেন, মার্কিন পরিকল্পনা অনুযায়ী কাজ না করলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে।

তবে দেলসি রদ্রিগেজ তুলনামূলকভাবে নমনীয় অবস্থান তুলে ধরে বলেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর ভেতরে থেকে দেশের উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে তিনি আগ্রহী।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মাদুরো গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদুরো গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কারাকাস, ০৬ জানুয়ারি – মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার হওয়ার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ৫৬ বছর বয়সী দেলসি রদ্রিগেজ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানী কারাকাসে অনুষ্ঠিত এক বিশেষ সংসদীয় অধিবেশনে তিনি শপথ নেন।২০১৮ সাল থেকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা দেলসি রদ্রিগেজ শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “একটি অবৈধ সামরিক আগ্রাসনের বেদনা নিয়ে আমি এই দায়িত্ব গ্রহণ করছি।” তার মতে, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হবে দেশে শান্তি বজায় রাখা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।এই সংসদীয় অধিবেশনে নিকোলাস মাদুরোর ছেলে উপস্থিত ছিলেন। একই সময়ে পার্লামেন্ট ভবনের বাইরে হাজার হাজার সমর্থক বিক্ষোভে অংশ নিয়ে মাদুরোর মুক্তির দাবি জানান।এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে শুনানির সময় বর্তমানে মার্কিন হেফাজতে থাকা নিকোলাস মাদুরো নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেন। দেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের প্রায় দুই ঘণ্টা আগে আদালতে হাজির হয়ে মাদুরো নিজেকে একজন ‘সজ্জন ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, তিনি এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট।তিনি নিজেকে ‘অপহৃত’ ও ‘যুদ্ধবন্দী’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আনা মাদক পাচার ও সন্ত্রাসবাদের চারটি অভিযোগ প্রত্যাখ্যান করেন। আদালত এই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলায় একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশটির ‘পরিচালনার’ দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে। তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে সতর্ক করে বলেন, মার্কিন পরিকল্পনা অনুযায়ী কাজ না করলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে।তবে দেলসি রদ্রিগেজ তুলনামূলকভাবে নমনীয় অবস্থান তুলে ধরে বলেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর ভেতরে থেকে দেশের উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে তিনি আগ্রহী।এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×