হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মায়ামিতে মেসিদের কোচ হলেন টাটা মার্টিনো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


 

ওয়াশিংটন, ২৯ জুন – আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিওনেল মেসির পর ইন্টার মায়ামিতে যোগ দিলেন ৬০ বছর বয়সী গুরু টাটা মার্টিনো। এতে মেজর লিগ সকারের ক্লাবটিতে গুরু-শিষ্যের মিলিত হওয়ার সুযোগ হলো।

মার্টিনোর কোচ হওয়ার খবরটি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ক্লাবের ব্যবস্থাপনা মালিক হোর্হে মাস বলেন, ইন্টার মায়ামিতে টাটাকে স্বাগত জানাতে পেরে আমরা খুশি। মনে করি, তিনি এমন একজন কোচ, যিনি আমাদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মেলে এবং আমরা আশাবাদী যে একসঙ্গে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে এই মৌসুমেই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন বার্সেলোনার সাবেক ফুটবলার লিওনেল মেসি। বার্সেলোনায় একসঙ্গে থাকার সময় মেসি এবং মার্টিনো স্প্যানিশ সুপার কাপ জিতেছিল, কিন্তু তারা ‘লা লিগা’ বা ‘চ্যাম্পিয়ন্স লিগ’ শিরোপা ঘরে তুলতে পারেননি।

মেসির সঙ্গে মায়ামিতে যোগ দিচ্ছেন তার বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটস। দুজনেই বার্সায় মার্টিনোর অধীনে খেলেছেন। মার্টিনো মেসি-বুসকেটসদের সম্পর্কে সরাসরি কিছু না বললেও মায়ামির অফিশিয়াল অ্যাকাউন্টে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেছেন, নতুন যেসব খেলোয়াড় আসবেন, তারা খুবই গুরুত্বপূর্ণ দলের জন্য।

তবে টাটা মার্টিনোর সঙ্গে মেসির সম্পর্কটা বেশ পুরোনো। বার্সেলোনায় মেসির গুরু হিসেবে দায়িত্ব পালন করার পর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবেও দুই বছর দায়িত্ব পালন করেছেন এই আর্জেন্টাইন কোচ।

মায়ামির কোচ হওয়ার আগে মেক্সিকো জাতীয় দলের কোচ ছিলেন মার্টিনো। মেজর সকার লিগেও কাজ করার অভিজ্ঞতা আছে এই আর্জেন্টাইন কোচের। ২০১৮ সালে আটলান্টা ইউনাইটেডকে শিরোপা জিতিয়েছেন। তবে মৌসুমের শুরুতেই দলের ব্যর্থতায় ইন্টার মায়ামির কোচের দায়িত্ব হারান ফিল নেভিল। তাই মায়ামিতে নতুন কোচ নিয়োগও প্রত্যাশিতই ছিল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মায়ামিতে মেসিদের কোচ হলেন টাটা মার্টিনো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মায়ামিতে মেসিদের কোচ হলেন টাটা মার্টিনো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1]   ওয়াশিংটন, ২৯ জুন – আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিওনেল মেসির পর ইন্টার মায়ামিতে যোগ দিলেন ৬০ বছর বয়সী গুরু টাটা মার্টিনো। এতে মেজর লিগ সকারের ক্লাবটিতে গুরু-শিষ্যের মিলিত হওয়ার সুযোগ হলো। মার্টিনোর কোচ হওয়ার খবরটি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ক্লাবের ব্যবস্থাপনা মালিক হোর্হে মাস বলেন, ইন্টার মায়ামিতে টাটাকে স্বাগত জানাতে পেরে আমরা খুশি। মনে করি, তিনি এমন একজন কোচ, যিনি আমাদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মেলে এবং আমরা আশাবাদী যে একসঙ্গে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। এর আগে এই মৌসুমেই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন বার্সেলোনার সাবেক ফুটবলার লিওনেল মেসি। বার্সেলোনায় একসঙ্গে থাকার সময় মেসি এবং মার্টিনো স্প্যানিশ সুপার কাপ জিতেছিল, কিন্তু তারা ‘লা লিগা’ বা ‘চ্যাম্পিয়ন্স লিগ’ শিরোপা ঘরে তুলতে পারেননি। মেসির সঙ্গে মায়ামিতে যোগ দিচ্ছেন তার বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটস। দুজনেই বার্সায় মার্টিনোর অধীনে খেলেছেন। মার্টিনো মেসি-বুসকেটসদের সম্পর্কে সরাসরি কিছু না বললেও মায়ামির অফিশিয়াল অ্যাকাউন্টে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেছেন, নতুন যেসব খেলোয়াড় আসবেন, তারা খুবই গুরুত্বপূর্ণ দলের জন্য। তবে টাটা মার্টিনোর সঙ্গে মেসির সম্পর্কটা বেশ পুরোনো। বার্সেলোনায় মেসির গুরু হিসেবে দায়িত্ব পালন করার পর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবেও দুই বছর দায়িত্ব পালন করেছেন এই আর্জেন্টাইন কোচ। মায়ামির কোচ হওয়ার আগে মেক্সিকো জাতীয় দলের কোচ ছিলেন মার্টিনো। মেজর সকার লিগেও কাজ করার অভিজ্ঞতা আছে এই আর্জেন্টাইন কোচের। ২০১৮ সালে আটলান্টা ইউনাইটেডকে শিরোপা জিতিয়েছেন। তবে মৌসুমের শুরুতেই দলের ব্যর্থতায় ইন্টার মায়ামির কোচের দায়িত্ব হারান ফিল নেভিল। তাই মায়ামিতে নতুন কোচ নিয়োগও প্রত্যাশিতই ছিল। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৯ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×