হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মারাত্মক দুর্ঘটনার কবলে ভিকি, তিনদিন হাসপাতালে-৪৫ টি সেলাই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন


মুম্বাই, ১৩ সেপ্টেম্বর – আজ (১৩ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন ভিকি জৈন। হাতে চ্যানেল নিয়ে কথোপকথন সারছেন প্রিয়জনদের সঙ্গে। স্বামীর মাথার পাশে দাঁড়িয়ে রয়েছেন অঙ্কিতা। ছবি দেখে খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হন সবাই। হঠাৎ কী হয়েছে অভিনেতার- তা জানতে উদ্বিগ্ন অনুরাগীরা।

চলচ্চিত্র নির্মাতা সন্দীপ সিং বেশ কয়েকটি ছবি শেয়ার করে জানান, একটি দুর্ঘটনায় আহত হয়েছেন ভিকি। ভিকির হাতে কাঁচের টুকরো ঢুকে যাওয়ায় ৪৫টি সেলাই নিতে হয়েছে, গত তিনদিন ধরে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন ভিকি।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

তিনি যে ছবি পোস্ট করেন সেখানে দেখা যায়, ভিকি শুয়ে আছেন বেডে। ভিকিকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন অঙ্কিতা। পরম মমতায় স্বামীকে আগলে রেখেছেন তিনি, সেটা ছবি দেখেই স্পষ্ট।

সন্দীপ লেখেন, ‘এই কঠিন সময়ে অঙ্কিতা যেভাবে স্বামীর পাশে দাঁড়িয়েছেন তার প্রশংসা করে সন্দীপ সিং লেখেন, অঙ্কিতা তুমি সত্যিই সুপার ওম্যান। টানা ৭২ ঘণ্টার কঠিন সময় যেভাবে তুমি দৃঢ় চিত্তে দাঁড়িয়ে ছিলে, সেটা দেখে সত্যিই অবাক হতে হয়। স্বামীর প্রতি তোমার ভালোবাসাই তার রক্ষাকবচ, তোমার সাহসই তাকে শক্তি জুগিয়েছে।’

সন্দীপ আরও লেখেন, ‘ভিকি, অঙ্কিতা আর বিকাশ ভাইয়া, তোমরা তিনজনই সত্যিকারের তারকা। তোমাদের শক্তি আর ভালোবাসা সত্যি সবাইকে অনুপ্রেরণা যোগায়। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।’

২০২১ সালে অঙ্কিতাকে বিয়ে করেন ভিকি। বিয়ের কয়েক মাস আগেই মৃত্যু হয় সুশান্তের। খুব স্বাভাবিকভাবেই অঙ্কিতার বিয়ে নিয়ে সেই সময় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। যদিও সেই সব এখন অতীত। সব নেতিবাচকতাকে পেছনে ফেলে দিয়ে স্বামীর সঙ্গে সংসার করছেন অঙ্কিতা।

এনএন


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মারাত্মক দুর্ঘটনার কবলে ভিকি, তিনদিন হাসপাতালে-৪৫ টি সেলাই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মারাত্মক দুর্ঘটনার কবলে ভিকি, তিনদিন হাসপাতালে-৪৫ টি সেলাই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৩ সেপ্টেম্বর – আজ (১৩ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন ভিকি জৈন। হাতে চ্যানেল নিয়ে কথোপকথন সারছেন প্রিয়জনদের সঙ্গে। স্বামীর মাথার পাশে দাঁড়িয়ে রয়েছেন অঙ্কিতা। ছবি দেখে খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হন সবাই। হঠাৎ কী হয়েছে অভিনেতার- তা জানতে উদ্বিগ্ন অনুরাগীরা।চলচ্চিত্র নির্মাতা সন্দীপ সিং বেশ কয়েকটি ছবি শেয়ার করে জানান, একটি দুর্ঘটনায় আহত হয়েছেন ভিকি। ভিকির হাতে কাঁচের টুকরো ঢুকে যাওয়ায় ৪৫টি সেলাই নিতে হয়েছে, গত তিনদিন ধরে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন ভিকি।তিনি যে ছবি পোস্ট করেন সেখানে দেখা যায়, ভিকি শুয়ে আছেন বেডে। ভিকিকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন অঙ্কিতা। পরম মমতায় স্বামীকে আগলে রেখেছেন তিনি, সেটা ছবি দেখেই স্পষ্ট।সন্দীপ লেখেন, ‘এই কঠিন সময়ে অঙ্কিতা যেভাবে স্বামীর পাশে দাঁড়িয়েছেন তার প্রশংসা করে সন্দীপ সিং লেখেন, অঙ্কিতা তুমি সত্যিই সুপার ওম্যান। টানা ৭২ ঘণ্টার কঠিন সময় যেভাবে তুমি দৃঢ় চিত্তে দাঁড়িয়ে ছিলে, সেটা দেখে সত্যিই অবাক হতে হয়। স্বামীর প্রতি তোমার ভালোবাসাই তার রক্ষাকবচ, তোমার সাহসই তাকে শক্তি জুগিয়েছে।’সন্দীপ আরও লেখেন, ‘ভিকি, অঙ্কিতা আর বিকাশ ভাইয়া, তোমরা তিনজনই সত্যিকারের তারকা। তোমাদের শক্তি আর ভালোবাসা সত্যি সবাইকে অনুপ্রেরণা যোগায়। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।’২০২১ সালে অঙ্কিতাকে বিয়ে করেন ভিকি। বিয়ের কয়েক মাস আগেই মৃত্যু হয় সুশান্তের। খুব স্বাভাবিকভাবেই অঙ্কিতার বিয়ে নিয়ে সেই সময় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। যদিও সেই সব এখন অতীত। সব নেতিবাচকতাকে পেছনে ফেলে দিয়ে স্বামীর সঙ্গে সংসার করছেন অঙ্কিতা।এনএন [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×