হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মারা গেলেন ‘চাঁদের আলো’ সিনেমার নির্মাতা শেখ নজরুল ইসলাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন


ঢাকা, ২৩ নভেম্বর – ‘চাঁদের আলো’সহ একাধিক জনপ্রিয় সিনেমার নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

শেখ নজরুল ইসলামের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা গাজী মাহবুব ও ‘চাঁদের আলো’ সিনেমার অভিনেত্রী রুমানা ইসলাম।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

নির্মাতা গাজী মাহবুব জানান, বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম আমার ওস্তাদজি। তিনি ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ নভেম্বর রাত সাড়ে ১১টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাতেই নজরুল ইসলামের মরদেহ নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা হবে। রবিবার নাটোরে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নজরুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর দুপুরে শেখ নজরুল ইসলাম মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ সময় নির্ধারণ করেন, যার মেয়াদ শেষ হয় শনিবার সকাল ১০টায়। শনিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে নজরুল ইসলামের জন্ম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ষাটের দশকে ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেন নজরুল ইসলাম।

তিনি ‘লেট দেয়ার বি লাইট’ (অসমাপ্ত) ছবিতে জহির রায়হানের সহকারী হিসেবে কাজ করেন এবং এতে একটি চরিত্রে অভিনয়ও করেন।

এনএন/ ২৩ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মারা গেলেন ‘চাঁদের আলো’ সিনেমার নির্মাতা শেখ নজরুল ইসলাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মারা গেলেন ‘চাঁদের আলো’ সিনেমার নির্মাতা শেখ নজরুল ইসলাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ নভেম্বর – ‘চাঁদের আলো’সহ একাধিক জনপ্রিয় সিনেমার নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।শেখ নজরুল ইসলামের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা গাজী মাহবুব ও ‘চাঁদের আলো’ সিনেমার অভিনেত্রী রুমানা ইসলাম।নির্মাতা গাজী মাহবুব জানান, বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম আমার ওস্তাদজি। তিনি ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ নভেম্বর রাত সাড়ে ১১টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাতেই নজরুল ইসলামের মরদেহ নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা হবে। রবিবার নাটোরে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।নজরুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর দুপুরে শেখ নজরুল ইসলাম মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ সময় নির্ধারণ করেন, যার মেয়াদ শেষ হয় শনিবার সকাল ১০টায়। শনিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে নজরুল ইসলামের জন্ম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন।ষাটের দশকে ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেন নজরুল ইসলাম।তিনি ‘লেট দেয়ার বি লাইট’ (অসমাপ্ত) ছবিতে জহির রায়হানের সহকারী হিসেবে কাজ করেন এবং এতে একটি চরিত্রে অভিনয়ও করেন।এনএন/ ২৩ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×