হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্চেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তির আশা ট্রাম্পের, ব্যর্থ হলে কঠোর পরিণতির হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৩ ফেব্রুয়ারি – ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আগামী মাস অর্থাৎ মার্চেই তেহরানের সঙ্গে ওয়াশিংটনের একটি সমঝোতা চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যদি তা না হয়, তাহলে ‘ভয়ঙ্কর কিছু’ ঘটবে বলে কঠোর সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সামনের মাসের মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি হবে বলে তিনি মনে করেন। তিনি জোর দিয়ে বলেন, অবশ্যই একটি সমঝোতায় পৌঁছাতে হবে, অন্যথায় পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি চুক্তির পথে না এগোয়, তবে ফের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ শুরু হবে এবং এবারের অভিযান হবে আরও বিধ্বংসী।

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় দুই যুগ ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই উত্তেজনা নতুন মাত্রা পায়। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের জুন মাসে ইরান-ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র এবং সে সময় তেহরানের বিরুদ্ধে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে যুদ্ধবিরতি চললেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়নি।

গত ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের জেরে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়। জানুয়ারির মাঝামাঝি আরব সাগরের মধ্যপ্রাচ্য অংশে বিশাল বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বেশ কয়েকটি রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ৫টি বিমানবাহী যুদ্ধজাহাজ ও বিপুল সংখ্যক রণতরী টহল দিচ্ছে। তবে এর মধ্যেই জানুয়ারির শেষ দিক থেকে ওমানের রাজধানী মাস্কাটে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক চলছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মার্চেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তির আশা ট্রাম্পের, ব্যর্থ হলে কঠোর পরিণতির হুঁশিয়ারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্চেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তির আশা ট্রাম্পের, ব্যর্থ হলে কঠোর পরিণতির হুঁশিয়ারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৩ ফেব্রুয়ারি – ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আগামী মাস অর্থাৎ মার্চেই তেহরানের সঙ্গে ওয়াশিংটনের একটি সমঝোতা চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যদি তা না হয়, তাহলে ‘ভয়ঙ্কর কিছু’ ঘটবে বলে কঠোর সতর্কবার্তাও দিয়েছেন তিনি।শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সামনের মাসের মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি হবে বলে তিনি মনে করেন। তিনি জোর দিয়ে বলেন, অবশ্যই একটি সমঝোতায় পৌঁছাতে হবে, অন্যথায় পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি চুক্তির পথে না এগোয়, তবে ফের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ শুরু হবে এবং এবারের অভিযান হবে আরও বিধ্বংসী।উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় দুই যুগ ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই উত্তেজনা নতুন মাত্রা পায়। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের জুন মাসে ইরান-ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র এবং সে সময় তেহরানের বিরুদ্ধে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে যুদ্ধবিরতি চললেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়নি।গত ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের জেরে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়। জানুয়ারির মাঝামাঝি আরব সাগরের মধ্যপ্রাচ্য অংশে বিশাল বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বেশ কয়েকটি রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র।বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ৫টি বিমানবাহী যুদ্ধজাহাজ ও বিপুল সংখ্যক রণতরী টহল দিচ্ছে। তবে এর মধ্যেই জানুয়ারির শেষ দিক থেকে ওমানের রাজধানী মাস্কাটে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক চলছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×