হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

থাইল্যান্ডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


ব্যাংকক, ০৫ ডিসেম্বর – থাইল্যান্ডে যাত্রীবাহী ডাবল ডেকার একটি বাস রাস্তা থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় রাজ্য প্রাচুয়াপ খিরি খানে এই দুর্ঘটনা ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসটি রাস্তার এক পাশে হেলে পড়েছে। উচ্চ গতিতে চলা এই বাসের সামনের অংশ দ্বিখণ্ডিত হয়ে গেছে। গাছের কিছু অংশ বাসের ভেতরে আটকে আছে। প্রাচুয়াপ খিরি খানের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩২ জন।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

বিশ্বে সড়ক দুর্ঘটনার হার সবচেয়ে বেশি থাইল্যান্ডে। দেশটিতে কেবল সড়ক দুর্ঘটনায় প্রত্যেক বছর হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। অনেকে দুর্ঘটনার জন্য দেশটির ব্যস্ত সড়কে দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেন।

থাইল্যান্ডের সড়ক দুর্ঘটনার তথ্য সংরক্ষণকারী সংস্থা রোড একসিডেন্ট ডেটা সেন্টার বলছে, কেবল ২০২২ সালেই থাইল্যান্ডের সড়কে ১৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে থাইল্যান্ডে যত মানুষ মারা গেছেন, তার প্রায় এক তৃতীয়াংশই সড়ক দুর্ঘটনার সাথে সম্পর্কিত।

সোমবার রাতের ওই বাস দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসটির চালক পর্যাপ্ত না ঘুমানোর কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছে দেশটির পুলিশ।

দুর্ঘটনায় বাসের চালকও মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার রক্তে অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করছে কর্তৃপক্ষ।

বাস দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য যাচাই-বাছাইয়ের কাজ করছে স্থানীয় পুলিশ। সৈকত, গুহা আর হাইকিংয়ের জন্য পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্য।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৫ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

থাইল্যান্ডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

থাইল্যান্ডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ব্যাংকক, ০৫ ডিসেম্বর – থাইল্যান্ডে যাত্রীবাহী ডাবল ডেকার একটি বাস রাস্তা থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় রাজ্য প্রাচুয়াপ খিরি খানে এই দুর্ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসটি রাস্তার এক পাশে হেলে পড়েছে। উচ্চ গতিতে চলা এই বাসের সামনের অংশ দ্বিখণ্ডিত হয়ে গেছে। গাছের কিছু অংশ বাসের ভেতরে আটকে আছে। প্রাচুয়াপ খিরি খানের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩২ জন। বিশ্বে সড়ক দুর্ঘটনার হার সবচেয়ে বেশি থাইল্যান্ডে। দেশটিতে কেবল সড়ক দুর্ঘটনায় প্রত্যেক বছর হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। অনেকে দুর্ঘটনার জন্য দেশটির ব্যস্ত সড়কে দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেন। থাইল্যান্ডের সড়ক দুর্ঘটনার তথ্য সংরক্ষণকারী সংস্থা রোড একসিডেন্ট ডেটা সেন্টার বলছে, কেবল ২০২২ সালেই থাইল্যান্ডের সড়কে ১৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে থাইল্যান্ডে যত মানুষ মারা গেছেন, তার প্রায় এক তৃতীয়াংশই সড়ক দুর্ঘটনার সাথে সম্পর্কিত। সোমবার রাতের ওই বাস দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসটির চালক পর্যাপ্ত না ঘুমানোর কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছে দেশটির পুলিশ। দুর্ঘটনায় বাসের চালকও মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার রক্তে অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করছে কর্তৃপক্ষ। বাস দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য যাচাই-বাছাইয়ের কাজ করছে স্থানীয় পুলিশ। সৈকত, গুহা আর হাইকিংয়ের জন্য পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্য। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৫ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×