হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মালয়েশিয়ায় একদিনে বাংলাদেশিসহ ৮৪৩ অবৈধ অভিবাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন


কুয়ালালামপুর, ০৭ ডিসেম্বর – মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেলায়াং বারেরু এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এক বৃহৎ ধরপাকড় অভিযানে একদিনেই ৭৯ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৮৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে সেলাঙ্গর রাজ্য নিরাপত্তা পরিষদের সমন্বয়ে শুরু হওয়া এই অভিযানে মোট ১ হাজার ১১৬ জনের নথিপত্র পরীক্ষা করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ৩৫ জন নারী রয়েছেন। বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে মিয়ানমারের ৬৪৭ জন, নেপালের ১০২ জন, বাংলাদেশের ৭৯ জন, ইন্দোনেশিয়ার ১৫ জন এবং ভারতের ১০ জন রয়েছেন।

আরও পড়ুন

ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় টানা চতুর্থ দিনে কমল বিশ্ববাজারে তেলের দাম

সেলাঙ্গরের মেন্তরি বেসার দাতুক সেরি আমিরুদ্দিন শারির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। রোববারের কসমো অনলাইনের প্রতিবেদন অনুসারে, অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থা এই অভিযানে যুক্ত ছিল।

মেন্তরি বেসার আমিরুদ্দিন শারি জানান, এলাকায় বিদেশি নাগরিকদের আধিক্য এবং অবৈধ ব্যবসা পরিচালনার বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অসংখ্য অভিযোগ পাওয়ার পর এই কঠোর অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরিচয়পত্রহীনতা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় অবস্থান এবং অবৈধ কার্ড ব্যবহারের মতো অভিযোগ আনা হয়েছে। তাদের বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে।

আমিরুদ্দিন শারি স্থানীয় নিয়োগকর্তাদের সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসী নিয়োগ না করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আইন না মানলে মালিক ও কর্মীসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মালয়েশিয়ায় একদিনে বাংলাদেশিসহ ৮৪৩ অবৈধ অভিবাসী গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মালয়েশিয়ায় একদিনে বাংলাদেশিসহ ৮৪৩ অবৈধ অভিবাসী গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
Print Image
[ad_1] কুয়ালালামপুর, ০৭ ডিসেম্বর – মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেলায়াং বারেরু এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এক বৃহৎ ধরপাকড় অভিযানে একদিনেই ৭৯ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৮৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে সেলাঙ্গর রাজ্য নিরাপত্তা পরিষদের সমন্বয়ে শুরু হওয়া এই অভিযানে মোট ১ হাজার ১১৬ জনের নথিপত্র পরীক্ষা করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে ৩৫ জন নারী রয়েছেন। বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে মিয়ানমারের ৬৪৭ জন, নেপালের ১০২ জন, বাংলাদেশের ৭৯ জন, ইন্দোনেশিয়ার ১৫ জন এবং ভারতের ১০ জন রয়েছেন।সেলাঙ্গরের মেন্তরি বেসার দাতুক সেরি আমিরুদ্দিন শারির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। রোববারের কসমো অনলাইনের প্রতিবেদন অনুসারে, অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থা এই অভিযানে যুক্ত ছিল।মেন্তরি বেসার আমিরুদ্দিন শারি জানান, এলাকায় বিদেশি নাগরিকদের আধিক্য এবং অবৈধ ব্যবসা পরিচালনার বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অসংখ্য অভিযোগ পাওয়ার পর এই কঠোর অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরিচয়পত্রহীনতা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় অবস্থান এবং অবৈধ কার্ড ব্যবহারের মতো অভিযোগ আনা হয়েছে। তাদের বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে।আমিরুদ্দিন শারি স্থানীয় নিয়োগকর্তাদের সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসী নিয়োগ না করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আইন না মানলে মালিক ও কর্মীসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×