হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতিকালে নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিতে থাকা নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন বিচ এলাকায় মানব পাচারকারীরা বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সমবেত করেছে।

এ তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে, রাত ১টার দিকে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে ২৮ জনকে উদ্ধার করে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতিকালে নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতিকালে নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিতে থাকা নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন বিচ এলাকায় মানব পাচারকারীরা বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সমবেত করেছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে, রাত ১টার দিকে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে ২৮ জনকে উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×