হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মায়ানমার সরকার ও আরকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ মার্চ ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মায়ানমার থেকে পণ্য আনার সময় সিটওয়েতে মায়ানমার সরকার ও পরে নাফ নদীর সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। আর সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশকে মায়ানমার সরকার ও আরকান আর্মি উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে। এটি একটি বড় সমস্যা এবং তা সমাধানে কাজ করছে সরকার।

আজ শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় সভা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারে অপহরণের প্রবণতা অনেক বেশি। দেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হয়েছে। রোহিঙ্গাদের অনেকে অপহরণসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। রোহিঙ্গাদের যত দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যাবে ততই আমাদের জন্য মঙ্গল। তাঁরাই সমস্যা বৃদ্ধি করছে। তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব ফেরত পাঠানোর চেষ্টা করছে সরকার।

সভায় এক সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিতর্কিত ভূমিকার কারণে চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহারের জন্য চট্টগ্রামের ডিআইজিকে আদেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সভায় সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) প্রশিক্ষণ মাঠে নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি), স্টেশন সদর দপ্তর, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং কে-নাইন ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

####

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মায়ানমার সরকার ও আরকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মায়ানমার সরকার ও আরকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ মার্চ ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
Print Image
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মায়ানমার থেকে পণ্য আনার সময় সিটওয়েতে মায়ানমার সরকার ও পরে নাফ নদীর সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। আর সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশকে মায়ানমার সরকার ও আরকান আর্মি উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে। এটি একটি বড় সমস্যা এবং তা সমাধানে কাজ করছে সরকার। আজ শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় সভা করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারে অপহরণের প্রবণতা অনেক বেশি। দেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হয়েছে। রোহিঙ্গাদের অনেকে অপহরণসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। রোহিঙ্গাদের যত দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যাবে ততই আমাদের জন্য মঙ্গল। তাঁরাই সমস্যা বৃদ্ধি করছে। তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব ফেরত পাঠানোর চেষ্টা করছে সরকার। সভায় এক সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিতর্কিত ভূমিকার কারণে চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহারের জন্য চট্টগ্রামের ডিআইজিকে আদেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সভায় সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) প্রশিক্ষণ মাঠে নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি), স্টেশন সদর দপ্তর, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং কে-নাইন ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ####

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×