ঢাকা, ২৪ অক্টোবর – বিএনপির জয় নিশ্চিত জেনে দু-একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে পশ্চিম মালিবাগে এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
উইন্ডিজ সিরিজের আগে বড় পরিবর্তন: ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে সালাউদ্দিনের কাঁধে দায়িত্ব
মির্জা আব্বাস বলেন, মিথ্যা আশ্বাস বা ভুল ব্যাখা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না। বিএনপি কখনও ধর্মকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করে না।
তিনি বলেন, একটি দল তাদের ধর্মকে খাটো করে অন্য একটি দেশকে খুশি করার চেষ্টা করছে। বিএনপি কখনও এ ধরনের রাজনীতি করে না।
বিএনপির এই নেতা বলেন, আগামী নির্বাচনে যাদের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারাই নির্বাচনকে ব্যবহার করে ষড়যন্ত্র করছে। বিএনপির জয় নিশ্চিত জেনে দু-একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত করছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে- গণহত্যাকারীরা পালিয়ে গেছে। ব্যাংক, বীমা এবং দেশের অর্থনৈতিক অন্যান্য প্রতিষ্ঠান ধ্বংস ও লুটপাটের শিকার হয়েছে। এর মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে।
তিনি বলেন, গণহত্যাকারীরা সম্পূর্ণ চলে গেছে-এটিও পুরো সত্য নয়। আমাদেরকে সব দিক থেকে সতর্ক থাকতে হবে এবং দেশের মানুষের স্বার্থে কাজ করতে হবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন