ঢাকা, ০১ জুলাই – ঈদ উদযাপন শেষে ঠাকুরগাঁও থেকে বিকেলে ঢাকায় ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় পৌঁছে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
শনিবার (১ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
আরও পড়ুন
ব্যাংক পরিচালনায় পরিবারের সদস্য কমানো ও মেয়াদ ছাঁটাইয়ের প্রস্তাবে অনড় বাংলাদেশ ব্যাংক
শায়রুল বলেন, বিকেলে ঢাকায় পৌঁছে এয়ারপোর্ট থেকে সরাসরি গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যাবেন ফখরুল আলমগীর এবং তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ০১ জুলাই ২০২৩





মন্তব্য করুন