হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিসরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:২২ অপরাহ্ন


জেরুজালেম, ২১ অক্টোবর – মিসরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদের সঙ্গে বৈঠক করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২১ অক্টোবর) জেরুজালেমে আলোচনায় বসেন তারা।

নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়া, ইসরায়েল ও মিসরের মধ্যে সম্পর্কন্নোয়ন এবং আঞ্চলিক বিষয়াবলী নিয়ে এ দুজনের আলোচনা হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতিটি ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন। এমন অবস্থায় ইসরায়েলের গেলেন মিসরের গোয়েন্দা প্রধান। এছাড়া একইদিনে ইসরায়েলে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তারও আগে ইসরায়েলে পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জের্ড ক্রুসনার।

যুদ্ধবিরতি ভেঙে গত রোববার গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে ওইদিনই ৪৫ দিনের মৃত্যু হয়। অপরদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখলদাররা আরও ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। রোববার সারাদিন হামলার পর রাতের দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় ইসরায়েল।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর অব্যাহত রাখা এবং ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা শুরু করার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বিশেষ দুই দূতকে ইসরায়েলে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী চুক্তি থেকে পিছু হটতে এবং হামাসের বিরুদ্ধে পুনরায় পুরোদমে হামলা শুরু করতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিসরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিসরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২১ অক্টোবর – মিসরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদের সঙ্গে বৈঠক করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২১ অক্টোবর) জেরুজালেমে আলোচনায় বসেন তারা।নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়া, ইসরায়েল ও মিসরের মধ্যে সম্পর্কন্নোয়ন এবং আঞ্চলিক বিষয়াবলী নিয়ে এ দুজনের আলোচনা হয়েছে।দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতিটি ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন। এমন অবস্থায় ইসরায়েলের গেলেন মিসরের গোয়েন্দা প্রধান। এছাড়া একইদিনে ইসরায়েলে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তারও আগে ইসরায়েলে পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জের্ড ক্রুসনার।যুদ্ধবিরতি ভেঙে গত রোববার গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে ওইদিনই ৪৫ দিনের মৃত্যু হয়। অপরদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখলদাররা আরও ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। রোববার সারাদিন হামলার পর রাতের দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় ইসরায়েল।সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর অব্যাহত রাখা এবং ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা শুরু করার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বিশেষ দুই দূতকে ইসরায়েলে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী চুক্তি থেকে পিছু হটতে এবং হামাসের বিরুদ্ধে পুনরায় পুরোদমে হামলা শুরু করতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২১ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×