হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৫৮ জেলেকে ফেরত আনলো কোস্ট গার্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

সেন্টমার্টিন থেকে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌ বাহিনীর হাতে আটক ৫৮ বাংলাদেশি জেলে ৬টি মাছ ধরার ট্রলার সহ ফেরত আনলো বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার( বিএন) খন্দকার মুনিফ তকি বিষয়টি জানিয়েছেন।

মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার( বিএন) খন্দকার মুনিফ তকি বলেন,গত রবিবার ৬ অক্টোবর টেকনাফের শাহপরী দ্বীপ জেটি ঘাট থেকে ৬ টি মাছ ধরার ট্রলার ৫৮ জন জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যায়। পরে গত বুধবার ৯ অক্টোবর সেন্টমার্টিন থেকে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় ভূলবশত বাংলাদেশি ওই জেলেরা মিয়ানমার জলসীমায় প্রবেশ করে।

আরও পড়ুন

বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে, এক জাহাজে যাবেন সব টিকেট সংগ্রহকারীরা

এসময় মিয়ানমার নৌবাহিনীর টহলরত একটি স্পিড বোট থেকে উক্ত ট্রলার গুলোকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তিনজন জেলে গুলিবিদ্ধ হয়, এর মধ্যে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে মিয়ানমার নৌবাহিনী তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ট্রলারসহ আটক করে নিয়ে যায়।

এসময় বঙ্গোপসাগরে টহলরত কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন বিষয়টি অবগত হলে মিয়ানমার নৌবাহিনীর টহলরত জাহাজের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করে।এ ঘটনার পরে গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিহত জেলে সহ ১১ জন ও ১ টি ট্রলার কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী স্টেশনের সদস্যদের সহায়তায় শাহপরী দ্বীপ জেটি ঘাটে এসে পৌছায়।

পরবর্তীতে অপর ৫ টি ট্রলার ৪৭ জন জেলেসহ বিসিজিএস তাজউদ্দিনের নিকট হস্তান্তর করা হলে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরববারহ করা হয় এবং কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর স্টেশনের সদস্যরা সকল জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করে। এবং নিহত জেলের লাশ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক আবুল কাসেম বলেন,মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে নিহত জেলে শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. ওসমান গনি’র লাশ কোস্ট গার্ড নিয়ে আসলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানায়।
#####

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৫৮ জেলেকে ফেরত আনলো কোস্ট গার্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৫৮ জেলেকে ফেরত আনলো কোস্ট গার্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: সেন্টমার্টিন থেকে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌ বাহিনীর হাতে আটক ৫৮ বাংলাদেশি জেলে ৬টি মাছ ধরার ট্রলার সহ ফেরত আনলো বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। শুক্রবার (১১ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার( বিএন) খন্দকার মুনিফ তকি বিষয়টি জানিয়েছেন। মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার( বিএন) খন্দকার মুনিফ তকি বলেন,গত রবিবার ৬ অক্টোবর টেকনাফের শাহপরী দ্বীপ জেটি ঘাট থেকে ৬ টি মাছ ধরার ট্রলার ৫৮ জন জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যায়। পরে গত বুধবার ৯ অক্টোবর সেন্টমার্টিন থেকে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় ভূলবশত বাংলাদেশি ওই জেলেরা মিয়ানমার জলসীমায় প্রবেশ করে। এসময় মিয়ানমার নৌবাহিনীর টহলরত একটি স্পিড বোট থেকে উক্ত ট্রলার গুলোকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তিনজন জেলে গুলিবিদ্ধ হয়, এর মধ্যে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে মিয়ানমার নৌবাহিনী তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ট্রলারসহ আটক করে নিয়ে যায়। এসময় বঙ্গোপসাগরে টহলরত কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন বিষয়টি অবগত হলে মিয়ানমার নৌবাহিনীর টহলরত জাহাজের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করে।এ ঘটনার পরে গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিহত জেলে সহ ১১ জন ও ১ টি ট্রলার কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী স্টেশনের সদস্যদের সহায়তায় শাহপরী দ্বীপ জেটি ঘাটে এসে পৌছায়। পরবর্তীতে অপর ৫ টি ট্রলার ৪৭ জন জেলেসহ বিসিজিএস তাজউদ্দিনের নিকট হস্তান্তর করা হলে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরববারহ করা হয় এবং কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর স্টেশনের সদস্যরা সকল জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করে। এবং নিহত জেলের লাশ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক আবুল কাসেম বলেন,মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে নিহত জেলে শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. ওসমান গনি’র লাশ কোস্ট গার্ড নিয়ে আসলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানায়। #####

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×