হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুম্বইয়ের হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী তনুজা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ১৮ ডিসেম্বর – গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড তারকা কাজলের মা তনুজা। বার্ধক্যজনিত রোগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রোববার (১৭ ডিসেম্বর) তাকে দ্রুত মুম্বাইয়ের জুহুর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে আইসিইউতে ভর্তি ৮০ বছর বয়সী বলিউডের প্রবীণ এই অভিনেত্রী।

তবে জানা গেছে, আপাতত স্থিতিশীল আছেন তনুজা। সূত্রের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তিনি এখন অবজারভেশনে আছেন। আপাতত ভালো আছেন। চিন্তার কোনো কারণ নেই।

অভিনেত্রী তনুজার পুরো নাম তনুজা সমর্থ। পরিচালক কুমারসেন সমর্থ এবং অভিনেত্রী শোভনা সমর্থের কন্যা তিনি। ১৯৭৩ সালে পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই কন্যা কাজল এবং তানিশা। হিন্দি এবং বাংলা সিনেমাজগতে পরিচিত মুখ তিনি। ১৯৫০ সালে বোন নূতনের সঙ্গে ‘হামারি বেটি’ ছবিতে অভিনয় দিয়ে তনুজার হাতে খড়ি। ১৯৬০ সালে ‘ছাবিলি’-তে অভিনয় করেন যেটির পরিচালক ছিলেন তার মা শোভনা। ১৯৬১ সালে ‘হামারি ইয়াদ আয়েগি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এই সময় তিনি বাংলা এবং হিন্দি ছবিতে সমানভাবে কাজ করতে থাকেন। ১৯৬৩ সালে উত্তম কুমারের বিপরীতে ‘দেয়া নেয়া’ ছবিতে অভিনয় করেন। এ ছাড়াও ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ১৯৬৯-এ ‘তিন ভুবনের পারে’ এবং ‘প্রথম কদম ফুল’, ১৯৭০-এ ‘রাজকুমারী’তে অভিনয় করেন।

আইএ/ ১৮ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মুম্বইয়ের হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী তনুজা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুম্বইয়ের হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী তনুজা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৮ ডিসেম্বর – গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড তারকা কাজলের মা তনুজা। বার্ধক্যজনিত রোগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রোববার (১৭ ডিসেম্বর) তাকে দ্রুত মুম্বাইয়ের জুহুর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে আইসিইউতে ভর্তি ৮০ বছর বয়সী বলিউডের প্রবীণ এই অভিনেত্রী। তবে জানা গেছে, আপাতত স্থিতিশীল আছেন তনুজা। সূত্রের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তিনি এখন অবজারভেশনে আছেন। আপাতত ভালো আছেন। চিন্তার কোনো কারণ নেই। অভিনেত্রী তনুজার পুরো নাম তনুজা সমর্থ। পরিচালক কুমারসেন সমর্থ এবং অভিনেত্রী শোভনা সমর্থের কন্যা তিনি। ১৯৭৩ সালে পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই কন্যা কাজল এবং তানিশা। হিন্দি এবং বাংলা সিনেমাজগতে পরিচিত মুখ তিনি। ১৯৫০ সালে বোন নূতনের সঙ্গে ‘হামারি বেটি’ ছবিতে অভিনয় দিয়ে তনুজার হাতে খড়ি। ১৯৬০ সালে ‘ছাবিলি’-তে অভিনয় করেন যেটির পরিচালক ছিলেন তার মা শোভনা। ১৯৬১ সালে ‘হামারি ইয়াদ আয়েগি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন। এই সময় তিনি বাংলা এবং হিন্দি ছবিতে সমানভাবে কাজ করতে থাকেন। ১৯৬৩ সালে উত্তম কুমারের বিপরীতে ‘দেয়া নেয়া’ ছবিতে অভিনয় করেন। এ ছাড়াও ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ১৯৬৯-এ ‘তিন ভুবনের পারে’ এবং ‘প্রথম কদম ফুল’, ১৯৭০-এ ‘রাজকুমারী’তে অভিনয় করেন। আইএ/ ১৮ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×