হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘মেয়েদের আর ভালো লাগে না, আমি পরীর যোগ্য’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন


ঢাকা, ১০ ফেব্রুয়ারি – হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও তার জামিনদার গায়ক শেখ সাদীকে নিয়ে নেটদুনিয়ায় রয়েছে প্রেমের গুঞ্জন! যদিও ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন গায়ক। জানিয়েছেন, নায়িকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে তাদের বোঝাপড়াটা ভালো। আর সে কারণেই পরীর পাশে দাঁড়িয়েছেন তিনি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

তবে তাদের ‘প্রেমের’ গুঞ্জন যেন থামছেই না। আর সেই সুযোগটা করে দিচ্ছেন গায়ক নিজেই। গতকাল রবিবার সাদী তার ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেন। আর ভালোবাসার মাসেই প্রকাশ্যে আনেন তার মনের কথা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য।’

সাদীর পোস্টটি নজর এড়ায়নি পরীর। জানান দিয়েছেন তার উপস্থিতিও। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন ‘ওহ!’

এদিকে, সাদীর এমন পোস্টে ভক্তরাও মন্তব্যের ঘরে লিখে যাচ্ছেন নানা কথা। একজন লিখেছেন, ‘তোমাকে শুধু পরীর সাথেই ভালো লাগে।’ আরেকজনের কথায়, ‘গান হয়ে যাক একটা পরী নিয়ে, আমাদের পরীমণির সাথে।’ কেউ কেউ আবার দুজনকে শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় গত ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। ওদিন নায়িকার জামিনদার হন গায়ক শেখ সাদী। এর পর থেকেই আয়োচনায় আছেন তরুণ এই গায়ক।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

‘মেয়েদের আর ভালো লাগে না, আমি পরীর যোগ্য’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘মেয়েদের আর ভালো লাগে না, আমি পরীর যোগ্য’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ ফেব্রুয়ারি – হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও তার জামিনদার গায়ক শেখ সাদীকে নিয়ে নেটদুনিয়ায় রয়েছে প্রেমের গুঞ্জন! যদিও ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন গায়ক। জানিয়েছেন, নায়িকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে তাদের বোঝাপড়াটা ভালো। আর সে কারণেই পরীর পাশে দাঁড়িয়েছেন তিনি।তবে তাদের ‘প্রেমের’ গুঞ্জন যেন থামছেই না। আর সেই সুযোগটা করে দিচ্ছেন গায়ক নিজেই। গতকাল রবিবার সাদী তার ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেন। আর ভালোবাসার মাসেই প্রকাশ্যে আনেন তার মনের কথা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য।’সাদীর পোস্টটি নজর এড়ায়নি পরীর। জানান দিয়েছেন তার উপস্থিতিও। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন ‘ওহ!’এদিকে, সাদীর এমন পোস্টে ভক্তরাও মন্তব্যের ঘরে লিখে যাচ্ছেন নানা কথা। একজন লিখেছেন, ‘তোমাকে শুধু পরীর সাথেই ভালো লাগে।’ আরেকজনের কথায়, ‘গান হয়ে যাক একটা পরী নিয়ে, আমাদের পরীমণির সাথে।’ কেউ কেউ আবার দুজনকে শুভকামনা জানিয়েছেন।উল্লেখ্য, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় গত ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। ওদিন নায়িকার জামিনদার হন গায়ক শেখ সাদী। এর পর থেকেই আয়োচনায় আছেন তরুণ এই গায়ক।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×