কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আরো ও একজন গুরুত্বর আহত হয়। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্হানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত হলো টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচি পাড়ার বাসিন্দা আলি মিয়ার ছেলে হাফেজ অলি উল্লাহ।
রবিবার (১লা মার্চ) দুপুরে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
গুরুত্বর আহত হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা আমির হোসেন।
জানা গেছে, ট্যুরিস্ট জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী অলি উল্লাহ রাস্তায় পড়ে যায়। এতে তার চোখ আর মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।
অন্যদিকে মোটর সাইকেল চালক হাতে ও মাথায় গুরুতর আঘাত পায়। পরবর্তীতে পথচারীদের সহযোগিতায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অলি উল্লাহকে মৃত ঘোষণা করেন এবং অন্যজন চিকিৎসাধীন রয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়। অপরজন গুরুত্বর হয়ে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।




মন্তব্য করুন