হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেরিন ড্রাইভে প্রাইভেটকারের নিচে বিশেষ বক্সে মিললো ৮০ হাজার ইয়াবা, চালক আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে বিলাসবহুল প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮০ হাজার পিস ইয়াবাসহ ইমন হোছাইন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

আটক ইমন হোছাইন টেকনাফ পৌরসভার ৬নং ওয়ার্ডের ডেইল পাড়া এলাকার কবির আহমদের ছেলে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বিজিবি’র নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর আসে যে, একটি সাদা রঙের প্রাইভেটকার যোগে ইয়াবার বড় চালানের মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

এই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার নির্দেশনায় সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টে বিশেষ যানবাহন তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ থেকে আসা একটি সাদা রঙের করোলা ক্রস মডেলের প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামান।

এ সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি আভিযানিক দল গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে। এক পর্যায়ে প্রাইভেটকারটির নিচে বিশেষভাবে তৈরি অতিরিক্ত ২টি লোহার চারকোনা বক্সের ভেতর থেকে নিখুঁতভাবে লুকানো অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই সাথে মাদক পরিবহনের দায়ে চালক ইমনকে আটক এবং মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকার, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি আইফোন ও নগদ ৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালের মোট আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে জব্দকৃত মালামালসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেরিন ড্রাইভে প্রাইভেটকারের নিচে বিশেষ বক্সে মিললো ৮০ হাজার ইয়াবা, চালক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেরিন ড্রাইভে প্রাইভেটকারের নিচে বিশেষ বক্সে মিললো ৮০ হাজার ইয়াবা, চালক আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে বিলাসবহুল প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮০ হাজার পিস ইয়াবাসহ ইমন হোছাইন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টে এই অভিযান চালানো হয়। আটক ইমন হোছাইন টেকনাফ পৌরসভার ৬নং ওয়ার্ডের ডেইল পাড়া এলাকার কবির আহমদের ছেলে। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বিজিবি’র নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর আসে যে, একটি সাদা রঙের প্রাইভেটকার যোগে ইয়াবার বড় চালানের মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার নির্দেশনায় সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টে বিশেষ যানবাহন তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ থেকে আসা একটি সাদা রঙের করোলা ক্রস মডেলের প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামান। এ সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি আভিযানিক দল গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে। এক পর্যায়ে প্রাইভেটকারটির নিচে বিশেষভাবে তৈরি অতিরিক্ত ২টি লোহার চারকোনা বক্সের ভেতর থেকে নিখুঁতভাবে লুকানো অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের দায়ে চালক ইমনকে আটক এবং মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকার, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি আইফোন ও নগদ ৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালের মোট আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে জব্দকৃত মালামালসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×