হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেসি এখন ইন্টার মায়ামির, আনুষ্ঠানিক পথচলা শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৬ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন

ওয়াশিংটন, ১৬ জুলাই – মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন লিওনেল মেসি। দুই বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে এক বিবৃতিতে মেসির সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়েছে ইন্টার মায়ামি। ২০২৫ সাল পর্যন্ত দলটিতে থাকবেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

মায়ামি থেকে বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে প্রতি বছর ৫০-৬০ মিলিয়ন ডলার পাবেন তিনি।

চুক্তি সম্পন্ন হওয়ার পর মেসি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে ও ইন্টার মায়ামির হয়ে আমার ক্যারিয়ারের নতুন এই ধাপ শুরু করা নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। এটা দারুণ একটি সুযোগ এবং আমরা এই ক্লাবের সুন্দর প্রকল্পটি গড়ে তোলা চালিয়ে যাব।’

বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্নের পর দুই বছরের জন্য মেসি পড়ি জমিয়েছিলেন ফ্রান্সে। পিএসজিতে দুই মৌসুম কাটানোর পর আর চুক্তি নবায়ন করেনি দুই পক্ষের কেউই। সে সময় গুঞ্জন ওঠে পুরোনো ঠিকানা বার্সেলোনায় ফিরে যাবেন ক্ষুদে এই জাদুকর।

যদিও মেসিকে দলে ভেড়ানোর প্রস্তাবনা এসেছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকেও। সৌদির ক্লাবটি মেসিকে দিয়েছিল লোভনীয় প্রস্তাব। সেই প্রস্তাব উপেক্ষা করে মায়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি।

সূত্র: আরটিভি নিউজ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেসি এখন ইন্টার মায়ামির, আনুষ্ঠানিক পথচলা শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেসি এখন ইন্টার মায়ামির, আনুষ্ঠানিক পথচলা শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৬ জুলাই – মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন লিওনেল মেসি। দুই বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে এক বিবৃতিতে মেসির সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়েছে ইন্টার মায়ামি। ২০২৫ সাল পর্যন্ত দলটিতে থাকবেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। মায়ামি থেকে বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে প্রতি বছর ৫০-৬০ মিলিয়ন ডলার পাবেন তিনি। চুক্তি সম্পন্ন হওয়ার পর মেসি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে ও ইন্টার মায়ামির হয়ে আমার ক্যারিয়ারের নতুন এই ধাপ শুরু করা নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। এটা দারুণ একটি সুযোগ এবং আমরা এই ক্লাবের সুন্দর প্রকল্পটি গড়ে তোলা চালিয়ে যাব।’ বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্নের পর দুই বছরের জন্য মেসি পড়ি জমিয়েছিলেন ফ্রান্সে। পিএসজিতে দুই মৌসুম কাটানোর পর আর চুক্তি নবায়ন করেনি দুই পক্ষের কেউই। সে সময় গুঞ্জন ওঠে পুরোনো ঠিকানা বার্সেলোনায় ফিরে যাবেন ক্ষুদে এই জাদুকর। যদিও মেসিকে দলে ভেড়ানোর প্রস্তাবনা এসেছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকেও। সৌদির ক্লাবটি মেসিকে দিয়েছিল লোভনীয় প্রস্তাব। সেই প্রস্তাব উপেক্ষা করে মায়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। সূত্র: আরটিভি নিউজ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×