হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোদীকেও কি ‘অপহরণ’ করবেন ট্রাম্প, কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ০৬ জানুয়ারি – ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো প্রধানমন্ত্রী মোদিকেও অপহরণ করবেন—এমন প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা পৃথ্বীরাজ চবন। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার প্রসঙ্গ টেনে পৃথ্বীরাজ চবন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতে ঘটতে পারে? ট্রাম্প কি ভারতের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন? তার এই মন্তব্য ঘিরে দেশজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কংগ্রেস নেতার এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ। তিনি বলেন, এ ধরনের মন্তব্য পুরো দেশের জন্যই অপমানজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই চবনের বক্তব্যকে ‘ব্রেন ডেড’, ‘অশিক্ষিত’, ‘মূর্খ’ বলে আখ্যা দিয়েছেন। অনেকে বলেছেন, ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এমন মন্তব্য হাস্যকর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা পৃথ্বীরাজ চবন একই সঙ্গে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হলে বাস্তবে বাণিজ্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। এটি কার্যত ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বন্ধ করার শামিল, বিশেষ করে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে। সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া সম্ভব না হওয়ায় শুল্ককে বাণিজ্য বন্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এর বোঝা ভারতকেই বইতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি করে যে লাভ ভারতীয়রা আগে পেতেন, তা এখন আর পাওয়া যাবে না। ফলে বিকল্প বাজার খুঁজে নিতে হবে এবং সে দিকেই ইতোমধ্যে উদ্যোগ শুরু হয়েছে।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোদীকেও কি ‘অপহরণ’ করবেন ট্রাম্প, কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোদীকেও কি ‘অপহরণ’ করবেন ট্রাম্প, কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৬ জানুয়ারি – ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো প্রধানমন্ত্রী মোদিকেও অপহরণ করবেন—এমন প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা পৃথ্বীরাজ চবন। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে।ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার প্রসঙ্গ টেনে পৃথ্বীরাজ চবন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতে ঘটতে পারে? ট্রাম্প কি ভারতের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন? তার এই মন্তব্য ঘিরে দেশজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।কংগ্রেস নেতার এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ। তিনি বলেন, এ ধরনের মন্তব্য পুরো দেশের জন্যই অপমানজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই চবনের বক্তব্যকে ‘ব্রেন ডেড’, ‘অশিক্ষিত’, ‘মূর্খ’ বলে আখ্যা দিয়েছেন। অনেকে বলেছেন, ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এমন মন্তব্য হাস্যকর।দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা পৃথ্বীরাজ চবন একই সঙ্গে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হলে বাস্তবে বাণিজ্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। এটি কার্যত ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বন্ধ করার শামিল, বিশেষ করে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে। সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া সম্ভব না হওয়ায় শুল্ককে বাণিজ্য বন্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এর বোঝা ভারতকেই বইতে হবে।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি করে যে লাভ ভারতীয়রা আগে পেতেন, তা এখন আর পাওয়া যাবে না। ফলে বিকল্প বাজার খুঁজে নিতে হবে এবং সে দিকেই ইতোমধ্যে উদ্যোগ শুরু হয়েছে।এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×