ঢাকা, ২৫ নভেম্বর – রাজধানীর মোহাম্মদপুরে বিল্লাল হোসেন বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বাবা আবুল কাশেমকেও গুরুতর আহত করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা উদ্যানে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা বলে জানিয়েছে পরিবার।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
নিহতের স্বজনরা জানান, ঢাকা উদ্যানের স্থানীয় সন্ত্রাসী রাজিবের নেতৃত্বে সবুজ, রুবেল ও মোহনসহ কয়েকজন নিহত বিল্লালের বাবা কাশেমের ওপর হামলা চালায়। খবর পেয়ে তার ছেলে বাঁচাতে আসলে তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন। তার বাবা কাশেম গুরুতর অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ বলছে, বি ব্লকের ৩ নম্বর সড়কের বাসার সামনে কয়েক ব্যক্তি বাবুকে চাপাতি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টায় চিকিৎসা মৃত ঘোষণা করেন।
পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রাথমিকভাবে জেনেছি, টাকা-পয়সার লেনদেন নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। বাসার সামনে একটি মুদির দোকান আছে তাদের। এখানেই প্রথমে টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়।”
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৫ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন