হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় র‌্যাবের অভিযানে মোটরসাইকেল ও ১০ হাজার পিস ইয়াবা ফেলে পালালো মাদক কারবারি

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) উপস্থিতি টের পেয়ে ১০ হাজার পিস ইয়াবা ও নিজের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে গেছে এক মাদক কারবারি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী পল্লীবিদ্যুৎ অফিসের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এই অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র জানায়, সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পালংখালী পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এক ব্যক্তি মোটরসাইকেলসহ মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল দ্রুত সেখানে পৌঁছায়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তবে র‌্যাবের গাড়ি দেখা মাত্রই ওই মাদক কারবারি তার মোটরসাইকেল ও সাথে থাকা একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দৌড়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগটির ভেতর থেকে নীল রঙের ৫০টি এয়ার টাইট পলিপ্যাক উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ তালিকা মূলে জব্দ করে র‌্যাব।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া চতুর মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য তথ্য-প্রযুক্তির সহায়তায় চেষ্টা অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মোটরসাইকেলসহ অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় র‌্যাবের অভিযানে মোটরসাইকেল ও ১০ হাজার পিস ইয়াবা ফেলে পালালো মাদক কারবারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় র‌্যাবের অভিযানে মোটরসাইকেল ও ১০ হাজার পিস ইয়াবা ফেলে পালালো মাদক কারবারি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) উপস্থিতি টের পেয়ে ১০ হাজার পিস ইয়াবা ও নিজের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে গেছে এক মাদক কারবারি। সোমবার (১৩ জুলাই) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী পল্লীবিদ্যুৎ অফিসের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এই অভিযান চালানো হয়। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব সূত্র জানায়, সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পালংখালী পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এক ব্যক্তি মোটরসাইকেলসহ মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল দ্রুত সেখানে পৌঁছায়। তবে র‌্যাবের গাড়ি দেখা মাত্রই ওই মাদক কারবারি তার মোটরসাইকেল ও সাথে থাকা একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দৌড়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগটির ভেতর থেকে নীল রঙের ৫০টি এয়ার টাইট পলিপ্যাক উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ তালিকা মূলে জব্দ করে র‌্যাব। সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া চতুর মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য তথ্য-প্রযুক্তির সহায়তায় চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মোটরসাইকেলসহ অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×