হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীতায় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির সাবেক দুই এমপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

ময়মনসিংহ, ২৯ নভেম্বর – ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) ও ময়মনসিংহ-৪ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক দুই সংসদ সদস্য (এমপি)। বুধবার (২৯ নভেম্বর) মনোনয়নপত্র জমা দিয়েছেন সদরের সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু। আর ফুলপুর-তারাকান্দা আসনের সাবেক এমপি শাহ শহীদ সরোয়ারের পক্ষে বিকেলে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

২০০১ সালে ময়মনসিংহ-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী হয়ে এমপি হয়েছিলেন দেলোয়ার হোসেন খান দুলু। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যও ছিলেন। পরবর্তীতে এক এগারোতে সংস্কারপন্থী হয়ে দল থেকে ছিটকে পড়েন দলের সদস্য দুলু। বর্তমানে তার সদস্য পদও নেই।

দেলোয়ার হোসেন খান দুলু বলেন, সংস্কারপন্থী হিসেবে গত ১৫ বছর বিএনপি আমাকে দলে রাখেনি। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য থাকলেও ২০০৯ সালে সেখানে থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে দলের কোনো সদস্য পদও নেই। সাধারণ মানুষ যারা আমাকে পছন্দ করে তাদের ওপর নির্ভর করে প্রার্থী হয়েছি। সঠিকভাবে ভোট হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সরোয়ার। বুধবার বিকেলে তার পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

২০০১ সালে ফুলপুর-তারাকান্দা আসনে ধানের শীষের প্রতীকে প্রার্থী হয়ে এমপি হয়েছিলেন শাহ শহীদ সরোয়ার। এরপর ২০০৮ ও ২০১৮ সালেও দলের মনোনীত প্রার্থী ছিলেন তিনি। এবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে শাহ শহীদ সারোয়ারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, স্বতন্ত্র প্রার্থী হতে সাবেক এমপি সারোয়ার বিকেল সাড়ে ৩টার দিকে লোক পাঠিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৯ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীতায় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির সাবেক দুই এমপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীতায় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির সাবেক দুই এমপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ময়মনসিংহ, ২৯ নভেম্বর – ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) ও ময়মনসিংহ-৪ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক দুই সংসদ সদস্য (এমপি)। বুধবার (২৯ নভেম্বর) মনোনয়নপত্র জমা দিয়েছেন সদরের সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু। আর ফুলপুর-তারাকান্দা আসনের সাবেক এমপি শাহ শহীদ সরোয়ারের পক্ষে বিকেলে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ২০০১ সালে ময়মনসিংহ-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী হয়ে এমপি হয়েছিলেন দেলোয়ার হোসেন খান দুলু। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যও ছিলেন। পরবর্তীতে এক এগারোতে সংস্কারপন্থী হয়ে দল থেকে ছিটকে পড়েন দলের সদস্য দুলু। বর্তমানে তার সদস্য পদও নেই। দেলোয়ার হোসেন খান দুলু বলেন, সংস্কারপন্থী হিসেবে গত ১৫ বছর বিএনপি আমাকে দলে রাখেনি। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য থাকলেও ২০০৯ সালে সেখানে থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে দলের কোনো সদস্য পদও নেই। সাধারণ মানুষ যারা আমাকে পছন্দ করে তাদের ওপর নির্ভর করে প্রার্থী হয়েছি। সঠিকভাবে ভোট হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সরোয়ার। বুধবার বিকেলে তার পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ২০০১ সালে ফুলপুর-তারাকান্দা আসনে ধানের শীষের প্রতীকে প্রার্থী হয়ে এমপি হয়েছিলেন শাহ শহীদ সরোয়ার। এরপর ২০০৮ ও ২০১৮ সালেও দলের মনোনীত প্রার্থী ছিলেন তিনি। এবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে শাহ শহীদ সারোয়ারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, স্বতন্ত্র প্রার্থী হতে সাবেক এমপি সারোয়ার বিকেল সাড়ে ৩টার দিকে লোক পাঠিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৯ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×