হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যতই চাপ আসুক, তা মোকাবিলা করার জন্য আমরা শক্তি বৃদ্ধি করতে থাকব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২৬ আগস্ট – যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের আঘাত সামনে নিয়েই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ভারতের শক্তি যতবার পরীক্ষার মুখে পড়বে, দেশ ততবারই নিজেদের দৃঢ়তা আরও বাড়াবে। মোদী সোমবার (২৬ আগস্ট) আহমেদাবাদের একটি জনসভায় এমন মন্তব্য করেন তিনি।

মোদী বলেন, যতই চাপ আসুক না কেন, আমরা তা মোকাবিলা করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করতে থাকব। তার এই বক্তব্য সরাসরি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির দিকে ইঙ্গিত করেই দেওয়া বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

ট্রাম্প প্রশাসন গত সপ্তাহেই ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর ফলে ভারতের ওপর মোট শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে। বুধবার (২৭ আগস্ট) থেকে এই শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি তাদের জন্য ‘হুমকি’, আর তাই এই শাস্তিমূলক ব্যবস্থা।

জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আজকের দুনিয়ায় অর্থনৈতিক স্বার্থের রাজনীতি চলছে, সবাই নিজেদের সুবিধা দেখছে। আমরা সেটা ভালো করেই দেখছি। কিন্তু ভারতের ক্ষুদ্র উদ্যোক্তা, দোকানদার, কৃষক আর পশুপালকদের স্বার্থের সঙ্গে কোনো আপস হবে না।

গান্ধীর ভূমি থেকে দেওয়া এই প্রতিশ্রুতিতে মোদী আরও বলেন, এই দেশের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ছোট ব্যবসায়ী, কৃষক, পশুপালক- এদের স্বার্থ রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। চাপ যতই আসুক, আমরা আমাদের শক্তি আরও বাড়াব।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যতই চাপ আসুক, তা মোকাবিলা করার জন্য আমরা শক্তি বৃদ্ধি করতে থাকব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যতই চাপ আসুক, তা মোকাবিলা করার জন্য আমরা শক্তি বৃদ্ধি করতে থাকব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৬ আগস্ট – যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের আঘাত সামনে নিয়েই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ভারতের শক্তি যতবার পরীক্ষার মুখে পড়বে, দেশ ততবারই নিজেদের দৃঢ়তা আরও বাড়াবে। মোদী সোমবার (২৬ আগস্ট) আহমেদাবাদের একটি জনসভায় এমন মন্তব্য করেন তিনি।মোদী বলেন, যতই চাপ আসুক না কেন, আমরা তা মোকাবিলা করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করতে থাকব। তার এই বক্তব্য সরাসরি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির দিকে ইঙ্গিত করেই দেওয়া বলেই মনে করা হচ্ছে।ট্রাম্প প্রশাসন গত সপ্তাহেই ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর ফলে ভারতের ওপর মোট শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে। বুধবার (২৭ আগস্ট) থেকে এই শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি তাদের জন্য ‘হুমকি’, আর তাই এই শাস্তিমূলক ব্যবস্থা।জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আজকের দুনিয়ায় অর্থনৈতিক স্বার্থের রাজনীতি চলছে, সবাই নিজেদের সুবিধা দেখছে। আমরা সেটা ভালো করেই দেখছি। কিন্তু ভারতের ক্ষুদ্র উদ্যোক্তা, দোকানদার, কৃষক আর পশুপালকদের স্বার্থের সঙ্গে কোনো আপস হবে না।গান্ধীর ভূমি থেকে দেওয়া এই প্রতিশ্রুতিতে মোদী আরও বলেন, এই দেশের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ছোট ব্যবসায়ী, কৃষক, পশুপালক- এদের স্বার্থ রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। চাপ যতই আসুক, আমরা আমাদের শক্তি আরও বাড়াব। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×