হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যতই বাঁধা থাকুক বাঁকখালী নদী রক্ষা করবোই: রিজওয়ানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

‘কক্সবাজারের বাঁকখালী নদীর দুপাশের দখল উচ্ছেদের পরিকল্পনা ছিল পাঁচ দিন। কিন্তু করা গেছে তিনদিন। যতই বাঁধা থাকুক আমরা এই নদী রক্ষা করবোই এমন জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকার জলাধার পুনঃরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক নগর সংলাপে এই কথা জানান তিনি।

তিনি বলেন, তুরাগ নদের ১৭ কিলোমিটার ড্রেজিং করার টাকা বিশ্ব ব্যাংক দেবে। নভেম্বর বা ডিসেম্বর মাসে এই প্রকল্পের অনুমোদন পাবেন।

রিজওয়ানা বলেন, ‘৫৪ বছরের মুখোমুখি দাঁড়িয়ে দেড় বছরে দৃষ্টান্ত স্থাপন করা আসলে কঠিন। ঢাকার জলাশয় বাঁচলে ঢাকা বাঁচবে, এছাড়া ঢাকাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই।’

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘মূল্যবোধের জায়গায় আমরা কাজ শুরু করেছি। ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত কোনো সুরক্ষা আদেশ দেয়া হয়নি। আমি এসে হাওড় সুরক্ষা আদেশ দিলাম। শেষ পর্যন্ত নদীর তালিকাও তৈরি করতে পেরেছি।’

নদী গবেষণা ইনস্টিটিউটের বাজেট বাড়িয়ে ৪ কোটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গবেষকদের এবার একটি কাজ হবে ঝুঁকিপূর্ণ নদীগুলোর তালিকা চূড়ান্ত করা।’

আঁড়িয়াল, চলন ও বেলাই বিল ভরাট থামাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ঢাকার জেলা প্রশাসককে ৪০টি পুকুর উদ্ধারে একটি বাজেট দেয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

যতই বাঁধা থাকুক বাঁকখালী নদী রক্ষা করবোই: রিজওয়ানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যতই বাঁধা থাকুক বাঁকখালী নদী রক্ষা করবোই: রিজওয়ানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
Print Image
‘কক্সবাজারের বাঁকখালী নদীর দুপাশের দখল উচ্ছেদের পরিকল্পনা ছিল পাঁচ দিন। কিন্তু করা গেছে তিনদিন। যতই বাঁধা থাকুক আমরা এই নদী রক্ষা করবোই এমন জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকার জলাধার পুনঃরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক নগর সংলাপে এই কথা জানান তিনি। তিনি বলেন, তুরাগ নদের ১৭ কিলোমিটার ড্রেজিং করার টাকা বিশ্ব ব্যাংক দেবে। নভেম্বর বা ডিসেম্বর মাসে এই প্রকল্পের অনুমোদন পাবেন। রিজওয়ানা বলেন, ‘৫৪ বছরের মুখোমুখি দাঁড়িয়ে দেড় বছরে দৃষ্টান্ত স্থাপন করা আসলে কঠিন। ঢাকার জলাশয় বাঁচলে ঢাকা বাঁচবে, এছাড়া ঢাকাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই।’ পরিবেশ উপদেষ্টা বলেন, ‘মূল্যবোধের জায়গায় আমরা কাজ শুরু করেছি। ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত কোনো সুরক্ষা আদেশ দেয়া হয়নি। আমি এসে হাওড় সুরক্ষা আদেশ দিলাম। শেষ পর্যন্ত নদীর তালিকাও তৈরি করতে পেরেছি।’ নদী গবেষণা ইনস্টিটিউটের বাজেট বাড়িয়ে ৪ কোটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গবেষকদের এবার একটি কাজ হবে ঝুঁকিপূর্ণ নদীগুলোর তালিকা চূড়ান্ত করা।’ আঁড়িয়াল, চলন ও বেলাই বিল ভরাট থামাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ঢাকার জেলা প্রশাসককে ৪০টি পুকুর উদ্ধারে একটি বাজেট দেয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×