ঢাকা, ২৬ আগস্ট – রাজধানীর যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া, শরীফ নামে একজন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঋতু বদলের এই সময়ে সর্দি-কাশি ও ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার সহজ কিছু উপায়
নিহত শান্ত আহমেদ বাবু যাত্রাবাড়ী থানার শনিআখরা এলাকার মৃধাবাড়ী এলাকার মৃত সদর আলীর ছেলে। তিনি একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
নিহত শান্তর বন্ধু তন্ময় জানান, রাতে শান্তর ছোট ভাইয়ের মোবাইল ফোন কয়েকজন দুর্বৃত্ত নিয়ে যায়। বিষয়টি জানার পর শান্তসহ আরও ৪-৫ জন ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞেস করলে হঠাৎ ২০-৩০ জন তাদের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা শান্তর গলায় ছুরি ঢুকিয়ে দেয় এবং শরীফ নামে একজনকে মারাত্মকভাবে আহত করে। আহত দুজনকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হামলাকারীদের মধ্যে কোরবান, হাসান, হোসাইন ও জনি নামে কয়েকজনকে আমরা চিনেছি। চোখের সামনে আমার বন্ধুকে হত্যা করা হয়েছে, আরেকজন মৃত্যুর সঙ্গে লড়ছে।




মন্তব্য করুন