হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


খাগড়াছড়ি, ১৬ অক্টোবর – খাগড়াছড়িতে শান্তি পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে মো. মাসুদ রানা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।

রবিবার রাত ৮টার দিকে জেলার মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা গাজীপুরের তোয়ালাতপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

হামের ভয়াল থাবায় একদিনে ঝরল আরও ৬ প্রাণ

এ ঘটনায় আহত ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সালমা আক্তার (২৮), বিনয় জ্যোতি চাকমা (২৪), নজরুল ইসলাম (৫৫), রমেনা বেগম (২৪), আরিফুর রহমান (২৪), আবুল খায়ের, রুবেল, এয়াকুব (২৫) ও সিরাজ (৫০)।

এর মধ্যে সালমা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনঞ্জুরুল জানান, আহতদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ১৬ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] খাগড়াছড়ি, ১৬ অক্টোবর – খাগড়াছড়িতে শান্তি পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে মো. মাসুদ রানা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। রবিবার রাত ৮টার দিকে জেলার মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা গাজীপুরের তোয়ালাতপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সালমা আক্তার (২৮), বিনয় জ্যোতি চাকমা (২৪), নজরুল ইসলাম (৫৫), রমেনা বেগম (২৪), আরিফুর রহমান (২৪), আবুল খায়ের, রুবেল, এয়াকুব (২৫) ও সিরাজ (৫০)। এর মধ্যে সালমা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনঞ্জুরুল জানান, আহতদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়েছে। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সূত্র: ঢাকাটাইমসআইএ/ ১৬ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×