লন্ডন, ১২ ডিসেম্বর – যুক্তরাজ্যের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর ব্রিস্টলের জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি হয়েছে। চুরি হওয়া এসব শিল্পকর্মগুলো যুক্তরাজ্যের রাজপরিবার, ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কিত।
বৃহস্পতিবার ব্রিস্টল পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন ব্রিটিশ সংবাদমাধ্যম। চুরি হওয়া শিল্পকর্মগুলোর ‘ব্যাপক সাংস্কৃতিক মূল্য’ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চার সন্দেহভাজনের ছবিও প্রকাশ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
চুরি অবশ্য ঘটেছে বেশ আগে, গত ২৫ সেপ্টেম্বর। এ ঘটনা প্রকাশ্যে আনতে কেন আড়াই মাস সময় লাগল, তা এখনও পরিষ্কার নয়। জাদুঘর কর্তৃপক্ষ কিংবা পুলিশ— কেউই এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
ব্রিস্টল নগর কাউন্সিলের সংস্কৃতি এবং সৃষ্টিশীল শিল্প বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার জানিয়েছেন, চুরি হওয়া শিল্পকর্মের মধ্যে আছে মেডেল, ব্যাজ এবং পিন, নেকলেস, চুড়ি, আংটি, নকশা খোদাই কারা হাতির দাঁত, রুপা ও ব্রোঞ্জের মূর্তি ও গৃহসজ্জার সামগ্রী এবং ভূাতাত্ত্বিক বিভিন্ন নমুনা।
এএফপিকে ফিলিপ ওয়াকার বলেন, “চুরি যাওয়া শিল্পকর্মগুলো ব্রিটেনের এবং বিশ্বের বিভিন্ন দেশের। ২০০ বছরের ব্রিটিশ সাম্রাজ্য, এই সাম্রাজ্য প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছে এবং এর দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে— সেসবের সঙ্গে সম্পর্কিত অমূল্য সব রেকর্ড ছিল এই শিল্পকর্মগুলো।”
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১২ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন