হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাজ্য জার্মানির সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন


লন্ডন, ২৩ অক্টোবর – নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চলেছে যুক্তরাজ্য ও জার্মানি। ব্রিটিশ সরকার এই চুক্তিকে নিরাপত্তা, বিনিয়োগ এবং চাকরি বাড়ানোর লক্ষ্যে একটি “ল্যান্ডমার্ক প্রতিরক্ষা চুক্তি” হিসেবে অভিহিত করেছে।

চুক্তির অধীনে জার্মান প্রতিরক্ষা সংস্থা রাইনমেটাল আর্টিলারি বন্দুকের জন্য ব্যারেল তৈরি করতে যুক্তরাজ্যে একটি নতুন কারখানা খুলবে। বুধবার (২৩ অক্টোবর) যুক্তরাজ্য যাচ্ছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

সেখানে দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশই নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরিতে একসঙ্গে কাজ করবে। জার্মান সামুদ্রিক নজরদারি বিমানগুলোও পর্যায়ক্রমে স্কটল্যান্ডের আরএএফ লসিমাউথ থেকে উত্তর আটলান্টিকে টহল চালাবে।

মূলত জার্মানি ও যুক্তরাজ্য দুই দেশই সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ। দুই দেশই প্রতিরক্ষাখাতে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। তাদের মধ্যে নতুন ‘ট্রিনিটি হাউস চুক্তি’ প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়াবে।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই চুক্তির ফলে ইউরোপে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত ফাঁক বন্ধ করা সম্ভব হবে। তিনি জার্মানি থেকে যুক্তরাজ্যে যাওয়ার আগে জানিয়েছেন, পানি, স্থল, আকাশ ও সাইবার দুনিয়ায় যৌথ প্রকল্প নিয়ে আমরা আমাদের প্রতিরক্ষা ক্ষমতা আরও বাড়িয়ে নিতে পারব। এর ফলে ন্যাটো এবং ইউরোপ শক্তিশালী হবে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর আমরা ইউরোপের নিরাপত্তাকে অবহেলা করতে পারি না বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী হিলি বলেছেন, যে চুক্তি সই হতে যাচ্ছে তা জার্মানির সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এটা ইউরোপের নিরাপত্তাও বাড়াবে।

তিনি জানিয়েছেন, এই চুক্তিতে অস্ত্র উৎপাদনের ক্ষেত্রেও ঘনিষ্ঠ সহযোগিতার কথা বলা হয়েছে। জার্মানির সেনাবাহিনীর সঙ্গে যে সহযোগিতার কথা বলা হয়েছে তা অভূতপূর্ব। এর ফলে দুই দেশের নীতি রক্ষিত হবে এবং প্রতিরক্ষা শিল্পের উন্নতি হবে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৩ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাজ্য জার্মানির সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাজ্য জার্মানির সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ২৩ অক্টোবর – নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চলেছে যুক্তরাজ্য ও জার্মানি। ব্রিটিশ সরকার এই চুক্তিকে নিরাপত্তা, বিনিয়োগ এবং চাকরি বাড়ানোর লক্ষ্যে একটি “ল্যান্ডমার্ক প্রতিরক্ষা চুক্তি” হিসেবে অভিহিত করেছে।চুক্তির অধীনে জার্মান প্রতিরক্ষা সংস্থা রাইনমেটাল আর্টিলারি বন্দুকের জন্য ব্যারেল তৈরি করতে যুক্তরাজ্যে একটি নতুন কারখানা খুলবে। বুধবার (২৩ অক্টোবর) যুক্তরাজ্য যাচ্ছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী।সেখানে দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশই নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরিতে একসঙ্গে কাজ করবে। জার্মান সামুদ্রিক নজরদারি বিমানগুলোও পর্যায়ক্রমে স্কটল্যান্ডের আরএএফ লসিমাউথ থেকে উত্তর আটলান্টিকে টহল চালাবে।মূলত জার্মানি ও যুক্তরাজ্য দুই দেশই সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ। দুই দেশই প্রতিরক্ষাখাতে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। তাদের মধ্যে নতুন ‘ট্রিনিটি হাউস চুক্তি’ প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়াবে।জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই চুক্তির ফলে ইউরোপে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত ফাঁক বন্ধ করা সম্ভব হবে। তিনি জার্মানি থেকে যুক্তরাজ্যে যাওয়ার আগে জানিয়েছেন, পানি, স্থল, আকাশ ও সাইবার দুনিয়ায় যৌথ প্রকল্প নিয়ে আমরা আমাদের প্রতিরক্ষা ক্ষমতা আরও বাড়িয়ে নিতে পারব। এর ফলে ন্যাটো এবং ইউরোপ শক্তিশালী হবে।ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর আমরা ইউরোপের নিরাপত্তাকে অবহেলা করতে পারি না বলেও জানিয়েছেন তিনি।অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী হিলি বলেছেন, যে চুক্তি সই হতে যাচ্ছে তা জার্মানির সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এটা ইউরোপের নিরাপত্তাও বাড়াবে।তিনি জানিয়েছেন, এই চুক্তিতে অস্ত্র উৎপাদনের ক্ষেত্রেও ঘনিষ্ঠ সহযোগিতার কথা বলা হয়েছে। জার্মানির সেনাবাহিনীর সঙ্গে যে সহযোগিতার কথা বলা হয়েছে তা অভূতপূর্ব। এর ফলে দুই দেশের নীতি রক্ষিত হবে এবং প্রতিরক্ষা শিল্পের উন্নতি হবে।সূত্র: যুগান্তরআইএ/ ২৩ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×