হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত ঘুরে ফেরার পথে বাস দুর্ঘটনা, শিশুসহ নিহত ৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ২৩ আগস্ট – যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে নিউইয়র্কের উত্তরাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে অন্তত ৫৪ জন যাত্রী নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়। দুর্ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারাও ভিড় করেন। তারা জানান, ঘটনাস্থলেই শিশুসহ কয়েকজন প্রাণ হারান। তবে বাসচালক জীবিত আছেন। আহতদের গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

পুলিশের মুখপাত্র জেমস ও’ক্যালাঘ্যান সংবাদ সম্মেলনে বলেন, পেমব্রুক শহরের কাছে আই-নাইনটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ড্রাইভারসহ ৫২ জন পর্যটক নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরে ফিরছিল। পুলিশের ধারণা, দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর মহাসড়কের দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেয় নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি।

তিনি আরও জানান, “নিউ ইয়র্ক স্টেট পুলিশ, ফায়ার সার্ভিস, ইএমএস, হেলিকপ্টার ছাড়াও বিভিন্ন পুলিশ সংস্থা থেকে কর্মীরা কাজ করছেন। অনেক লোককে এরি কাউন্টি মেডিকেল সেন্টারের স্ট্র মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমি যেমন বলেছি, এটি একটি চলমান ঘটনা। আমাদের কাছে সব উত্তর নেই।”

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসের অধিকাংশ যাত্রীই ছিলেন ভারতীয়, চীনা ও ফিলিপিনো, যাদের মধ্যে অনেকেই শিশু। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত ঘুরে ফেরার পথে বাস দুর্ঘটনা, শিশুসহ নিহত ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত ঘুরে ফেরার পথে বাস দুর্ঘটনা, শিশুসহ নিহত ৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৩ আগস্ট – যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে নিউইয়র্কের উত্তরাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে অন্তত ৫৪ জন যাত্রী নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়। দুর্ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারাও ভিড় করেন। তারা জানান, ঘটনাস্থলেই শিশুসহ কয়েকজন প্রাণ হারান। তবে বাসচালক জীবিত আছেন। আহতদের গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।পুলিশের মুখপাত্র জেমস ও’ক্যালাঘ্যান সংবাদ সম্মেলনে বলেন, পেমব্রুক শহরের কাছে আই-নাইনটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ড্রাইভারসহ ৫২ জন পর্যটক নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরে ফিরছিল। পুলিশের ধারণা, দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর মহাসড়কের দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেয় নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি।তিনি আরও জানান, “নিউ ইয়র্ক স্টেট পুলিশ, ফায়ার সার্ভিস, ইএমএস, হেলিকপ্টার ছাড়াও বিভিন্ন পুলিশ সংস্থা থেকে কর্মীরা কাজ করছেন। অনেক লোককে এরি কাউন্টি মেডিকেল সেন্টারের স্ট্র মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমি যেমন বলেছি, এটি একটি চলমান ঘটনা। আমাদের কাছে সব উত্তর নেই।”উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসের অধিকাংশ যাত্রীই ছিলেন ভারতীয়, চীনা ও ফিলিপিনো, যাদের মধ্যে অনেকেই শিশু। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×