হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৭ দিন ধরে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন


ঢাকা, ১৮ অক্টোবর – দাবি আদায়ে টানা সাত দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আন্দোলনের অংশ হিসেবে কালো পতাকা মিছিলের আয়োজন করেছে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সংগঠনের নেতারা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ত্যাগ করবেন না।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “গত ১০ অক্টোবর রাত থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি এখন অনশনে রূপ নিয়েছে। প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে। ডাকসুর ভিপিসহ বহু মানুষ এই আন্দোলনকে সমর্থন করেছেন। আমরা প্রতিজ্ঞা করেছি, ন্যায্য দাবি আদায় না করে শহীদ মিনার ছাড়ব না।”

তিনি আরও বলেন, “শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ ও ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন বিলম্বে ক্ষোভ জানিয়ে আমরা অনশন শুরু করেছি। আজ দুপুর ১২টায় কালো পতাকা মিছিলের আয়োজন করা হবে, যেখানে শিক্ষক-কর্মচারীরা রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানাবেন।”

দেলাওয়ার আজিজী জানান, “যারা আমাদের ন্যায্য অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের বর্জনের সময় এসেছে। বিদ্যালয়ের ঘণ্টা বাজবে না, কোথাও ক্লাস হবে না। শহীদ মিনারই এখন আমাদের ঠিকানা।”

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৭ দিন ধরে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৭ দিন ধরে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ অক্টোবর – দাবি আদায়ে টানা সাত দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আন্দোলনের অংশ হিসেবে কালো পতাকা মিছিলের আয়োজন করেছে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সংগঠনের নেতারা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ত্যাগ করবেন না।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “গত ১০ অক্টোবর রাত থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি এখন অনশনে রূপ নিয়েছে। প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে। ডাকসুর ভিপিসহ বহু মানুষ এই আন্দোলনকে সমর্থন করেছেন। আমরা প্রতিজ্ঞা করেছি, ন্যায্য দাবি আদায় না করে শহীদ মিনার ছাড়ব না।”তিনি আরও বলেন, “শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ ও ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন বিলম্বে ক্ষোভ জানিয়ে আমরা অনশন শুরু করেছি। আজ দুপুর ১২টায় কালো পতাকা মিছিলের আয়োজন করা হবে, যেখানে শিক্ষক-কর্মচারীরা রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানাবেন।”দেলাওয়ার আজিজী জানান, “যারা আমাদের ন্যায্য অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের বর্জনের সময় এসেছে। বিদ্যালয়ের ঘণ্টা বাজবে না, কোথাও ক্লাস হবে না। শহীদ মিনারই এখন আমাদের ঠিকানা।”সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×