হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল ঢাকায় আসছে ৮ অক্টোবর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন

ঢাকা, ০৭ আগস্ট – যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আগামী ৮ অক্টোবর বাংলাদেশে আসছে। দলে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) তিনজন ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দুই-তিনজন বিশেষজ্ঞ থাকবেন।

১২ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। ওই সময়ে নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে তারা বৈঠক করবেন। ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে বৈঠকের সময় চেয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ যুগান্তরকে বলেন, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল ৮-১২ অক্টোবরের মধ্যে ইসির সঙ্গে বৈঠক করতে চায়। বৈঠকের জন্য কমিশন সময় নির্ধারণ করলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হবে। বৈঠকের সময়সূচি এখনো নির্ধারণ হয়নি বলে তিনি জানান।

আরও পড়ুন

ব্যাংক পরিচালনায় পরিবারের সদস্য কমানো ও মেয়াদ ছাঁটাইয়ের প্রস্তাবে অনড় বাংলাদেশ ব্যাংক

জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি দেখতে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আসছে। দলটি আসার বিষয়ে ২৫ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় ওয়াশিংটন।

১ আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ওইদিন তিনি বলেন, অক্টোবরে প্রাক-নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞতা রয়েছে-এমন জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের পাঠানো হবে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলে এনডিআই ও আইআরআই’র বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিরা বাংলাদেশে আসছেন। যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসংঘে দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিও রয়েছেন। আছেন মালয়েশিয়ার সাবেক একজন সংসদ-সদস্যও। এ প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি না-তা অনেকটাই নির্ভর করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে বাংলাদেশে নির্বাচনপূর্ব পরিস্থিতি দেখতে ৯ জুলাই ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠায়নি।

সূত্র: যুগান্তর

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল ঢাকায় আসছে ৮ অক্টোবর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল ঢাকায় আসছে ৮ অক্টোবর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ আগস্ট – যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আগামী ৮ অক্টোবর বাংলাদেশে আসছে। দলে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) তিনজন ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দুই-তিনজন বিশেষজ্ঞ থাকবেন। ১২ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। ওই সময়ে নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে তারা বৈঠক করবেন। ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে বৈঠকের সময় চেয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ যুগান্তরকে বলেন, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল ৮-১২ অক্টোবরের মধ্যে ইসির সঙ্গে বৈঠক করতে চায়। বৈঠকের জন্য কমিশন সময় নির্ধারণ করলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হবে। বৈঠকের সময়সূচি এখনো নির্ধারণ হয়নি বলে তিনি জানান। জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি দেখতে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আসছে। দলটি আসার বিষয়ে ২৫ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় ওয়াশিংটন। ১ আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওইদিন তিনি বলেন, অক্টোবরে প্রাক-নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞতা রয়েছে-এমন জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের পাঠানো হবে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলে এনডিআই ও আইআরআই’র বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিরা বাংলাদেশে আসছেন। যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসংঘে দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিও রয়েছেন। আছেন মালয়েশিয়ার সাবেক একজন সংসদ-সদস্যও। এ প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি না-তা অনেকটাই নির্ভর করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে বাংলাদেশে নির্বাচনপূর্ব পরিস্থিতি দেখতে ৯ জুলাই ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠায়নি। সূত্র: যুগান্তর [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×