হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন


তেহরান, ১৭ মার্চ – যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে মঙ্গলবার এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন।

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি সম্প্রতি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মার্কিন ও ইসরায়েলি হামলায় তার বাবার মৃত্যুর পর দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করে। দায়িত্ব গ্রহণের পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান ব্যক্ত করেন। তবে ওই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কি না তা নিশ্চিত করতে পারেননি ওই কর্মকর্তা।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা মোজতবা খামেনির প্রতি আন্তরিক ও আজীবন আনুগত্য প্রকাশ করেছে।

আইআরজিসি জোর দিয়ে জানিয়েছে যে তারা যেকোনো আদেশ মেনে চলতে এবং তা বাস্তবায়নে সর্বদা প্রস্তুত রয়েছে।

এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে তাকে ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ এবং বিচক্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৭ মার্চ – যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে মঙ্গলবার এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন।প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি সম্প্রতি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মার্কিন ও ইসরায়েলি হামলায় তার বাবার মৃত্যুর পর দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করে। দায়িত্ব গ্রহণের পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান ব্যক্ত করেন। তবে ওই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কি না তা নিশ্চিত করতে পারেননি ওই কর্মকর্তা।নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা মোজতবা খামেনির প্রতি আন্তরিক ও আজীবন আনুগত্য প্রকাশ করেছে।আইআরজিসি জোর দিয়ে জানিয়েছে যে তারা যেকোনো আদেশ মেনে চলতে এবং তা বাস্তবায়নে সর্বদা প্রস্তুত রয়েছে।এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে তাকে ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ এবং বিচক্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×