ঢাকা, ২৫ সেপ্টেম্বর – প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্কে আয়োজিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল বৈঠকে বুধবার (২৪ সেপ্টেম্বর) তিনি এ আহ্বান জানান।
টোকিওতে বাংলাদেশ-জাপান ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠক শুরু
‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।
সভায় প্রধান উপদেষ্টা মেটলাইফ, শেভরন এবং এক্সিলারেট এনার্জিসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতা এই সভায় অংশ নেন এবং তাদেরকে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি বলেন, “নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে। তখন মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের সুসম্পর্ক গড়ে তোলা গুরুত্বপূর্ণ।”
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৫ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন