হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ‘বন্ধু’ পুতিনের সঙ্গে মোদির দীর্ঘ ফোনালাপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ০৮ আগস্ট – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন মোদি নিজেই।

পুতিনকে ‘বন্ধু’ সম্বোধন করে শুক্রবার এক এক্সবার্তায় মোদি বলেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুবই ভালো এবং বিস্তৃত আলাপ-আলোচনা হয়েছে। তিনি ইউক্রেন যুদ্ধের হালনাগাদ তথ্য আমাকে জানিয়েছেন এবং এজন্য আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। ফোনালাপে আমরা আমাদের দ্বিপাক্ষিক বিভিন্ন এজেন্ডার অগ্রগতির পর্যালোচনা করেছি।”

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

“ভারত ও রাশিয়ার বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীরে নিয়ে যাওয়ার ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। এ বছরের শেষের দিকে পুতিন ভারত সফরে আসছেন এবং তাকে স্বাগত জানাতে আমি খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।”

বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুতিন-দোভালের সেই বৈঠক শেষ হওয়ার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই টেলিফোনে কথা হয়েছে পুতিন এবং মোদির মধ্যে।

পুতিনের সঙ্গে মোদির এই ফোনালাপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এমন এক সময়ে এই ফোনালাপ হয়েছে— যখন ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের মাধ্যমে ভারতের অর্থনীতিতে বড় আঘাত হেনেছেন ট্রাম্প।

তবে ভারতের কেন্দ্রীয় সরকার বিবৃতি দিয়ে ট্রাম্পের এই সিদ্ধান্তকে অন্যায্য ও অযৌক্তিক বলে প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি স্পষ্ট করেই বলেছে যে, তারা জাতীয় স্বার্থ রক্ষা করবে।

ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়াও। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছেন, সার্বভৌম দেশগুলো তাদের বাণিজ্য ও আর্থিক সহযোগী নির্বাচন করার অধিকার রাখে বলেই বিশ্বাস করে রাশিয়া।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৮ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ‘বন্ধু’ পুতিনের সঙ্গে মোদির দীর্ঘ ফোনালাপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ‘বন্ধু’ পুতিনের সঙ্গে মোদির দীর্ঘ ফোনালাপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৮ আগস্ট – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন মোদি নিজেই।পুতিনকে ‘বন্ধু’ সম্বোধন করে শুক্রবার এক এক্সবার্তায় মোদি বলেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুবই ভালো এবং বিস্তৃত আলাপ-আলোচনা হয়েছে। তিনি ইউক্রেন যুদ্ধের হালনাগাদ তথ্য আমাকে জানিয়েছেন এবং এজন্য আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। ফোনালাপে আমরা আমাদের দ্বিপাক্ষিক বিভিন্ন এজেন্ডার অগ্রগতির পর্যালোচনা করেছি।”“ভারত ও রাশিয়ার বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীরে নিয়ে যাওয়ার ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। এ বছরের শেষের দিকে পুতিন ভারত সফরে আসছেন এবং তাকে স্বাগত জানাতে আমি খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।”বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুতিন-দোভালের সেই বৈঠক শেষ হওয়ার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই টেলিফোনে কথা হয়েছে পুতিন এবং মোদির মধ্যে।পুতিনের সঙ্গে মোদির এই ফোনালাপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এমন এক সময়ে এই ফোনালাপ হয়েছে— যখন ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের মাধ্যমে ভারতের অর্থনীতিতে বড় আঘাত হেনেছেন ট্রাম্প।তবে ভারতের কেন্দ্রীয় সরকার বিবৃতি দিয়ে ট্রাম্পের এই সিদ্ধান্তকে অন্যায্য ও অযৌক্তিক বলে প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি স্পষ্ট করেই বলেছে যে, তারা জাতীয় স্বার্থ রক্ষা করবে।ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়াও। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছেন, সার্বভৌম দেশগুলো তাদের বাণিজ্য ও আর্থিক সহযোগী নির্বাচন করার অধিকার রাখে বলেই বিশ্বাস করে রাশিয়া।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৮ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×