হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রে এনআইডি নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন


ঢাকা, ১৬ অক্টোবর – মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি স্থানে জাতীয় পরিচয় নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা সেখান থেকেই আবেদন করে ভোটার হতে পারবেন।

বুধবার (১৫ অক্টোবর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডার মিয়ামি ও লসএঞ্জেলেসে এই কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের যে ৪টি মিশন অফিস আছে সেই জায়গাতেই এনআইডির নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে গেছে। আর এগুলো পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা করে আমরা সফল হয়েছি। এখান থেকে এটা করা যাচ্ছে। সফল হওয়ার প্রমাণ হিসাবে ১০ জনের এনআইডি কার্ড এখান থেকেই আমরা প্রসেস করে এবং নম্বর হওয়ার পর তাদেরকে এগুলো আমরা হস্তান্তর করেছি। এর মধ্যে দিয়ে নিবন্ধন কার্যক্রমও উদ্বোধন হয়ে গেলো।

তিনি বলেন, এখন যারা যুক্তরাষ্ট্র থেকে ভোটার রেজিস্ট্রেশন করতে চান বা এনআইডির সেবা পেতে চান তাদের ক্ষেত্রে আর বাধা থাকলো না। এখন থেকে তারা নিয়মিত আমাদের যে নিয়ম তা মেনে ডকুমেন্টগুলো দিয়ে ভোটার হতে পারবেন।

তিনি আরও বলেন, আমাদের মিশন অফিসে যারা কাজ করবেন আমাদের অনুপস্থিতিতে তারা আমাদের টেকনিক্যাল লোকদের পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন তারা পারবে। এছাড়া কাজ করতে গেলে যদি সুবিধা-অসুবিধা হয় আমাদের এখানে যে টেকনিক্যাল লোকরা এসেছিলেন, তাদের নম্বর তারা নিয়ে রেখেছে কোনো অসুবিধা হলে তাদের সঙ্গে তারা শেয়ার করবে। যেই টিমে যে টেকনিক্যাল লোক ছিল তিনি ওই টিমের সঙ্গে যোগাযোগ করে কোনো অসুবিধা হলে তাদের গাইড করবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রে এনআইডি নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রে এনআইডি নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ অক্টোবর – মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি স্থানে জাতীয় পরিচয় নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা সেখান থেকেই আবেদন করে ভোটার হতে পারবেন।বুধবার (১৫ অক্টোবর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডার মিয়ামি ও লসএঞ্জেলেসে এই কার্যক্রম শুরু হয়।তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের যে ৪টি মিশন অফিস আছে সেই জায়গাতেই এনআইডির নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে গেছে। আর এগুলো পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা করে আমরা সফল হয়েছি। এখান থেকে এটা করা যাচ্ছে। সফল হওয়ার প্রমাণ হিসাবে ১০ জনের এনআইডি কার্ড এখান থেকেই আমরা প্রসেস করে এবং নম্বর হওয়ার পর তাদেরকে এগুলো আমরা হস্তান্তর করেছি। এর মধ্যে দিয়ে নিবন্ধন কার্যক্রমও উদ্বোধন হয়ে গেলো।তিনি বলেন, এখন যারা যুক্তরাষ্ট্র থেকে ভোটার রেজিস্ট্রেশন করতে চান বা এনআইডির সেবা পেতে চান তাদের ক্ষেত্রে আর বাধা থাকলো না। এখন থেকে তারা নিয়মিত আমাদের যে নিয়ম তা মেনে ডকুমেন্টগুলো দিয়ে ভোটার হতে পারবেন।তিনি আরও বলেন, আমাদের মিশন অফিসে যারা কাজ করবেন আমাদের অনুপস্থিতিতে তারা আমাদের টেকনিক্যাল লোকদের পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন তারা পারবে। এছাড়া কাজ করতে গেলে যদি সুবিধা-অসুবিধা হয় আমাদের এখানে যে টেকনিক্যাল লোকরা এসেছিলেন, তাদের নম্বর তারা নিয়ে রেখেছে কোনো অসুবিধা হলে তাদের সঙ্গে তারা শেয়ার করবে। যেই টিমে যে টেকনিক্যাল লোক ছিল তিনি ওই টিমের সঙ্গে যোগাযোগ করে কোনো অসুবিধা হলে তাদের গাইড করবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×