হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৯ মার্চ ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ০৯ মার্চ – যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে ১৪ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে একদল দুর্বৃত্তের গুলিবিনিময় হয়েছিল বলে প্রসিকিউটররা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সি জোসেফ অ্যাজকোনা নিউ ইয়র্ক পুলিশ বিভাগের পাঁচ বছরের অভিজ্ঞ গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ছিলেন। ঘটনার সময় তিনি গুলিবিদ্ধ হন এবং কয়েক ঘণ্টা পর হাসপাতালে তার মৃত্যু হয়। অন্য এক পুলিশ কর্মকর্তা এবং এক সন্দেহভাজনও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন এসেক্স কাউন্টির প্রসিকিউটর থিওডোর স্টিফেনস।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

শনিবার এক সংবাদ সম্মেলনে স্টিফেনস বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্রের তদন্ত করছিল, তখনই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

স্টিফেনস জানান, ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ১৪ বছর বয়সি সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে। তবে তার আঘাত প্রাণঘাতী নয়।

এসেক্স কাউন্টির শেরিফ আমির জোনস শনিবার এক বিবৃতিতে বলেন, প্রতিদিন আইন প্রয়োগকারী কর্মকর্তারা তাদের প্রিয়জনদের বিদায় জানিয়ে আমাদের সমাজের নিরাপত্তা ও সুস্থতার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৯ মার্চ ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৯ মার্চ – যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে ১৪ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে একদল দুর্বৃত্তের গুলিবিনিময় হয়েছিল বলে প্রসিকিউটররা জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সি জোসেফ অ্যাজকোনা নিউ ইয়র্ক পুলিশ বিভাগের পাঁচ বছরের অভিজ্ঞ গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ছিলেন। ঘটনার সময় তিনি গুলিবিদ্ধ হন এবং কয়েক ঘণ্টা পর হাসপাতালে তার মৃত্যু হয়। অন্য এক পুলিশ কর্মকর্তা এবং এক সন্দেহভাজনও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন এসেক্স কাউন্টির প্রসিকিউটর থিওডোর স্টিফেনস।শনিবার এক সংবাদ সম্মেলনে স্টিফেনস বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্রের তদন্ত করছিল, তখনই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।স্টিফেনস জানান, ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ১৪ বছর বয়সি সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে। তবে তার আঘাত প্রাণঘাতী নয়।এসেক্স কাউন্টির শেরিফ আমির জোনস শনিবার এক বিবৃতিতে বলেন, প্রতিদিন আইন প্রয়োগকারী কর্মকর্তারা তাদের প্রিয়জনদের বিদায় জানিয়ে আমাদের সমাজের নিরাপত্তা ও সুস্থতার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×