হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রে পারমাণবিক ও মহাকাশ বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুতে উদ্বেগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন




ওয়াশিংটন, ১৭ এপ্রিল – যুক্তরাষ্ট্রের পারমাণবিক, মহাকাশ ও উন্নত গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০ জন ব্যক্তির রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় দেশটিতে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। হোয়াইট হাউস পর্যন্ত গড়ানো এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে উচ্চপর্যায়ে। সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান যে এসব ঘটনার মধ্যে কোনো সুনির্দিষ্ট যোগসূত্র রয়েছে কি না তা এখনো যাচাই করা হয়নি। পরিস্থিতির প্রয়োজনে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে কথা বলে এই প্রশ্নের জবাব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এসব ঘটনা ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে সংঘটিত হয়েছে। ভুক্তভোগী ব্যক্তিরা নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি, লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি এবং বিভিন্ন বেসরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে নাসা জেপিএলের কর্মী মাইকেল ডেভিড হিকসের অস্বাভাবিক মৃত্যু এবং ২০২৬ সালে নিজ বাসায় জ্যোতির্পদার্থবিদ কার্ল গ্রিলমেয়ারের হত্যাকাণ্ড।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এছাড়া সম্প্রতি মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল উইলিয়াম নিল ম্যাকক্যাসল্যান্ড নিউ মেক্সিকোর আলবুকার্ক থেকে নিখোঁজ হয়েছেন। সাবেক মার্কিন কর্মকর্তারা এসব ঘটনাকে সন্দেহজনক বলে মনে করছেন। কংগ্রেস সদস্য টিম বারচেট একে কোনো কাকতালীয় ঘটনা বলে মানতে নারাজ। এই বিজ্ঞানীরা অনেকেই সংবেদনশীল ও উন্নত প্রযুক্তি প্রকল্পে যুক্ত থাকায় পুরো বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। বর্তমানে কংগ্রেস ও গোয়েন্দা সংস্থাগুলো এই রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রে পারমাণবিক ও মহাকাশ বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুতে উদ্বেগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রে পারমাণবিক ও মহাকাশ বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুতে উদ্বেগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৭ এপ্রিল – যুক্তরাষ্ট্রের পারমাণবিক, মহাকাশ ও উন্নত গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০ জন ব্যক্তির রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় দেশটিতে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। হোয়াইট হাউস পর্যন্ত গড়ানো এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে উচ্চপর্যায়ে। সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান যে এসব ঘটনার মধ্যে কোনো সুনির্দিষ্ট যোগসূত্র রয়েছে কি না তা এখনো যাচাই করা হয়নি। পরিস্থিতির প্রয়োজনে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে কথা বলে এই প্রশ্নের জবাব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এসব ঘটনা ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে সংঘটিত হয়েছে। ভুক্তভোগী ব্যক্তিরা নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি, লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি এবং বিভিন্ন বেসরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে নাসা জেপিএলের কর্মী মাইকেল ডেভিড হিকসের অস্বাভাবিক মৃত্যু এবং ২০২৬ সালে নিজ বাসায় জ্যোতির্পদার্থবিদ কার্ল গ্রিলমেয়ারের হত্যাকাণ্ড।এছাড়া সম্প্রতি মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল উইলিয়াম নিল ম্যাকক্যাসল্যান্ড নিউ মেক্সিকোর আলবুকার্ক থেকে নিখোঁজ হয়েছেন। সাবেক মার্কিন কর্মকর্তারা এসব ঘটনাকে সন্দেহজনক বলে মনে করছেন। কংগ্রেস সদস্য টিম বারচেট একে কোনো কাকতালীয় ঘটনা বলে মানতে নারাজ। এই বিজ্ঞানীরা অনেকেই সংবেদনশীল ও উন্নত প্রযুক্তি প্রকল্পে যুক্ত থাকায় পুরো বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। বর্তমানে কংগ্রেস ও গোয়েন্দা সংস্থাগুলো এই রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।এস এম/ ১৭ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×