হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন


ওয়াশিংটন, ২১ জানুয়ারি – যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমিক বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ পূর্তির দিনেই তার কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টরা একজন মার্কিন নাগরিক নারীকে গাড়ি থেকে টেনে নামানো এবং ৩৭ বছর বয়সী রেনে গুডকে গুলি চালিয়ে হত্যা করার ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওয়াশিংটনসহ নর্থ ক্যারোলিনার অ্যাশভিলের মতো ছোট শহরগুলোতেও শত শত মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। এ সময় তারা শহরের প্রধান প্রধান এলাকায় প্রদক্ষিণ করেন এবং ‘নো আইসিই, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগান দেন।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা দেশটিতে অবৈধভাবে বসবাসরত লাখ লাখ অভিবাসীকে বহিষ্কারের বিষয়ে ভোটারদের কাছ থেকে ম্যান্ডেট পেয়েছে। তবে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক আইসিই এবং অন্যান্য ফেডারেল সংস্থার কর্মকর্তাদের শক্তি প্রয়োগের বিরোধিতা করছেন।

ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নো হেইট, নো ফিয়ার, রিফিউজিস আর ওয়েলকাম হিয়ার’ স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে নিউ মেক্সিকোর সান্তা ফেতে হাই স্কুলের শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে রাজ্য ক্যাপিটলে ‘স্টপ আইসিই টেরর’ সমাবেশে যোগ দেন।

এনএন/ ২১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২১ জানুয়ারি – যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমিক বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ পূর্তির দিনেই তার কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টরা একজন মার্কিন নাগরিক নারীকে গাড়ি থেকে টেনে নামানো এবং ৩৭ বছর বয়সী রেনে গুডকে গুলি চালিয়ে হত্যা করার ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওয়াশিংটনসহ নর্থ ক্যারোলিনার অ্যাশভিলের মতো ছোট শহরগুলোতেও শত শত মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। এ সময় তারা শহরের প্রধান প্রধান এলাকায় প্রদক্ষিণ করেন এবং ‘নো আইসিই, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগান দেন।ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা দেশটিতে অবৈধভাবে বসবাসরত লাখ লাখ অভিবাসীকে বহিষ্কারের বিষয়ে ভোটারদের কাছ থেকে ম্যান্ডেট পেয়েছে। তবে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক আইসিই এবং অন্যান্য ফেডারেল সংস্থার কর্মকর্তাদের শক্তি প্রয়োগের বিরোধিতা করছেন।ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নো হেইট, নো ফিয়ার, রিফিউজিস আর ওয়েলকাম হিয়ার’ স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে নিউ মেক্সিকোর সান্তা ফেতে হাই স্কুলের শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে রাজ্য ক্যাপিটলে ‘স্টপ আইসিই টেরর’ সমাবেশে যোগ দেন।এনএন/ ২১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×