হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৬ ট্যুরিজম কোম্পানির লাইসেন্স বাতিল করলো মিশর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ জুন ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন


কায়রো, ২৩ জুন – মক্কায় মিসরীয় হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় ১৬ পর্যটন সংস্থার লাইসেন্স বাতিল করেছে দেশটি। এ ছাড়া তাদের বিচারের জন্য পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২২ জুন) এ তথ্য জানিয়েছে পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত একটি দল।-খবর রয়টার্স

এবার হজে মিসরের ৫৩০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেডিকেল এবং নিরাপত্তা সূত্র। বৃহস্পতিবার মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলিকে প্রধান করে হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ফলে ৩১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা মারা গেছে তাদের ভ্রমণের সুবিধা প্রদানকারী পর্যটন সংস্থাগুলো তাদের চিকিৎসাসহ কোনো ধরনের মেডিকেল সুবিধা প্রদান করেনি। তবে জড়িত সংস্থাগুলির নাম উল্লেখ করা হয়নি।

মিসরের এসব এজেন্সিগুলো হজযাত্রীদের ব্যক্তিগত ভিসায় সৌদি আরবে নেওয়ার পর হজ ভিসা বলে চালিয়ে দেয়।

পবিত্র হজে সৌদি কর্তৃপক্ষ হাজিদের নিরাপত্তায় চিকিৎসাসেবাসহ ছাউনি স্থাপন করে। আর এসব সুবিধা ব্যক্তিগত ভিসা নিয়ে ভ্রমণকারীদের জন্য দেওয়া হয় না। যারা ব্যক্তিগত ভিসা কিংবা ভ্রমণ ভিসায় গিয়ে হজে অংশ নিয়েছে তাদের জন্য কোনো সুবিধা প্রদান করেনি সৌদি কর্তৃপক্ষ। মিসরের হজযাত্রীরা ব্যক্তিগত ভিসায় সৌদি আরব গিয়ে হজে অংশ নিয়েছে। যেসব হজযাত্রী মারা গেছেন তাদের গ্রেপ্তার বা নির্বাসন এড়াতে মক্কায় মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যেতে হয়েছিল।

মিসরীয় কর্তৃপক্ষ আরও বলেছে, এ ট্রাভেল এজেন্সিগুলো হজযাত্রীদের ‘উপযুক্ত বাসস্থান’ সরবরাহ করেনি। ফলে হজযাত্রীদের অত্যধিক গরমের মুখোমুখি হতে হয়েছিল।

মিসর কর্তৃপক্ষের তথ্যমতে হজযাত্রীদের ৩১ জনের মৃত্যু হয়েছে। বাকি যাদের মৃত্যু হয়েছে তারা নিবন্ধিত হজযাত্রী ছিল না।

এবারের হজে মক্কায় তাপমাত্রা মাঝে মাঝে ৫১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। অসহনীয় গরমে বিশ্বের বিভিন্ন দেশের শত শত হজযাত্রী মারা গেছে।

সূত্র: কালবেলা
আইএ/ ২৩ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১৬ ট্যুরিজম কোম্পানির লাইসেন্স বাতিল করলো মিশর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৬ ট্যুরিজম কোম্পানির লাইসেন্স বাতিল করলো মিশর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ জুন ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কায়রো, ২৩ জুন – মক্কায় মিসরীয় হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় ১৬ পর্যটন সংস্থার লাইসেন্স বাতিল করেছে দেশটি। এ ছাড়া তাদের বিচারের জন্য পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তর করা হয়েছে।শনিবার (২২ জুন) এ তথ্য জানিয়েছে পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত একটি দল।-খবর রয়টার্সএবার হজে মিসরের ৫৩০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেডিকেল এবং নিরাপত্তা সূত্র। বৃহস্পতিবার মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলিকে প্রধান করে হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ফলে ৩১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা মারা গেছে তাদের ভ্রমণের সুবিধা প্রদানকারী পর্যটন সংস্থাগুলো তাদের চিকিৎসাসহ কোনো ধরনের মেডিকেল সুবিধা প্রদান করেনি। তবে জড়িত সংস্থাগুলির নাম উল্লেখ করা হয়নি।মিসরের এসব এজেন্সিগুলো হজযাত্রীদের ব্যক্তিগত ভিসায় সৌদি আরবে নেওয়ার পর হজ ভিসা বলে চালিয়ে দেয়।পবিত্র হজে সৌদি কর্তৃপক্ষ হাজিদের নিরাপত্তায় চিকিৎসাসেবাসহ ছাউনি স্থাপন করে। আর এসব সুবিধা ব্যক্তিগত ভিসা নিয়ে ভ্রমণকারীদের জন্য দেওয়া হয় না। যারা ব্যক্তিগত ভিসা কিংবা ভ্রমণ ভিসায় গিয়ে হজে অংশ নিয়েছে তাদের জন্য কোনো সুবিধা প্রদান করেনি সৌদি কর্তৃপক্ষ। মিসরের হজযাত্রীরা ব্যক্তিগত ভিসায় সৌদি আরব গিয়ে হজে অংশ নিয়েছে। যেসব হজযাত্রী মারা গেছেন তাদের গ্রেপ্তার বা নির্বাসন এড়াতে মক্কায় মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যেতে হয়েছিল।মিসরীয় কর্তৃপক্ষ আরও বলেছে, এ ট্রাভেল এজেন্সিগুলো হজযাত্রীদের ‘উপযুক্ত বাসস্থান’ সরবরাহ করেনি। ফলে হজযাত্রীদের অত্যধিক গরমের মুখোমুখি হতে হয়েছিল।মিসর কর্তৃপক্ষের তথ্যমতে হজযাত্রীদের ৩১ জনের মৃত্যু হয়েছে। বাকি যাদের মৃত্যু হয়েছে তারা নিবন্ধিত হজযাত্রী ছিল না।এবারের হজে মক্কায় তাপমাত্রা মাঝে মাঝে ৫১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। অসহনীয় গরমে বিশ্বের বিভিন্ন দেশের শত শত হজযাত্রী মারা গেছে।সূত্র: কালবেলাআইএ/ ২৩ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×