হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণা: বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় উত্থান, তেলের দাম কমলো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন


টোকিও, ১৫ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও ঐতিহাসিক শান্তিচুক্তির ঘোষণার পর বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে এবং একই সঙ্গে এশিয়া প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। দীর্ঘ চার মাস ধরে চলা সংঘাত অবসানের খবরে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সোমবার সকালে লেনদেন শুরু হওয়ার পর থেকেই এশিয়ার বাজারে চাঙ্গা ভাব দেখা দেয়। জাপানের প্রধান শেয়ারবাজার সূচক নিক্কেই ২২৫ এক লাফে ৫.৫ শতাংশ বৃদ্ধি পায়।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, জোরদার হচ্ছে প্রতিরক্ষাব্যবস্থা

এছাড়া দক্ষিণ কোরিয়ার কসপি সূচক প্রায় ৫.৭ শতাংশ এবং তাইওয়ানের তাইএক্স ২.৭ শতাংশ বেড়েছে। অস্ট্রেলিয়ার এএসএক্স২০০ সূচক ১.৫ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেং সূচকও দিনের শুরুতে ঊর্ধ্বমুখী ছিল।

বাজারের এই ইতিবাচক প্রভাব মার্কিন শেয়ারবাজারেও প্রতিফলিত হয়েছে। নিয়মিত লেনদেনের বাইরে এসঅ্যান্ডপি ৫০০ এবং প্রযুক্তি নির্ভর নাসদাক ফিউচার যথাক্রমে ১ শতাংশ ও ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এনজে এর এশিয়া গবেষণা প্রধান খুন গো জানান, প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি চূড়ান্ত হওয়ার ইঙ্গিত দেওয়ার পর থেকেই বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছিল। এখন আনুষ্ঠানিক ঘোষণা আসায় শেয়ারবাজারে বড় ধরনের গতিশীলতা তৈরি হয়েছে।

নরওয়েজিয়ান শিপ ওনার্স মিউচুয়াল ওয়ার রিস্কস ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক সভেন রিংবাক্কেন জানান, হাজার হাজার জাহাজ আটকে থাকায় এবং সম্ভাব্য মাইন সরানোর প্রয়োজনে নৌ চলাচল স্বাভাবিক হতে কয়েক মাস লেগে যেতে পারে।

ইরানের বার্তা সংস্থা মেহর নিউজের তথ্যমতে, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী ইরানের ওপর থেকে তেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা ২৪ বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করা হবে।

এনএন/ ১৫ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণা: বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় উত্থান, তেলের দাম কমলো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণা: বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় উত্থান, তেলের দাম কমলো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] টোকিও, ১৫ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও ঐতিহাসিক শান্তিচুক্তির ঘোষণার পর বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে এবং একই সঙ্গে এশিয়া প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। দীর্ঘ চার মাস ধরে চলা সংঘাত অবসানের খবরে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।সোমবার সকালে লেনদেন শুরু হওয়ার পর থেকেই এশিয়ার বাজারে চাঙ্গা ভাব দেখা দেয়। জাপানের প্রধান শেয়ারবাজার সূচক নিক্কেই ২২৫ এক লাফে ৫.৫ শতাংশ বৃদ্ধি পায়।এছাড়া দক্ষিণ কোরিয়ার কসপি সূচক প্রায় ৫.৭ শতাংশ এবং তাইওয়ানের তাইএক্স ২.৭ শতাংশ বেড়েছে। অস্ট্রেলিয়ার এএসএক্স২০০ সূচক ১.৫ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেং সূচকও দিনের শুরুতে ঊর্ধ্বমুখী ছিল।বাজারের এই ইতিবাচক প্রভাব মার্কিন শেয়ারবাজারেও প্রতিফলিত হয়েছে। নিয়মিত লেনদেনের বাইরে এসঅ্যান্ডপি ৫০০ এবং প্রযুক্তি নির্ভর নাসদাক ফিউচার যথাক্রমে ১ শতাংশ ও ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।এনজে এর এশিয়া গবেষণা প্রধান খুন গো জানান, প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি চূড়ান্ত হওয়ার ইঙ্গিত দেওয়ার পর থেকেই বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছিল। এখন আনুষ্ঠানিক ঘোষণা আসায় শেয়ারবাজারে বড় ধরনের গতিশীলতা তৈরি হয়েছে।নরওয়েজিয়ান শিপ ওনার্স মিউচুয়াল ওয়ার রিস্কস ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক সভেন রিংবাক্কেন জানান, হাজার হাজার জাহাজ আটকে থাকায় এবং সম্ভাব্য মাইন সরানোর প্রয়োজনে নৌ চলাচল স্বাভাবিক হতে কয়েক মাস লেগে যেতে পারে।ইরানের বার্তা সংস্থা মেহর নিউজের তথ্যমতে, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী ইরানের ওপর থেকে তেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা ২৪ বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করা হবে।এনএন/ ১৫ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×