হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন


জেরুজালেম, ২২ জানুয়ারি – ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার এ হামলায় একজন এএফপির ফ্রিল্যান্সারসহ তিন সাংবাদিক মারা গেছেন, জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজায় একটি ড্রোন পরিচালনাকারী ‘সন্দেহভাজনদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে লড়াই অনেকটা থেমে থাকলেও উভয়পক্ষই বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

আরও পড়ুন

টোকিওতে বাংলাদেশ-জাপান ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠক শুরু

গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে আল-জাহরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাংবাদিকরা হলেন মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত এবং আনাস ঘনেইম। শাআত এএফপির ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন, তবে হামলার সময় তিনি ফরাসি বার্তা সংস্থার কোনো দায়িত্বে ছিলেন না।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্য গাজায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ড্রোন পরিচালনাকারী কিছু সন্দেহভাজনকে শনাক্ত করে হামলা চালিয়েছে। তবে তারা ড্রোনের সঙ্গে হামাসের সম্পর্ক কেমন তা বিস্তারিত জানায়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ড্রোনটি সেনাদের জন্য হুমকি তৈরি করছিল, তাই সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাটি অনুমোদিত কমান্ড চেইনের মাধ্যমে করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এনএন/ ২২ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২২ জানুয়ারি – ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার এ হামলায় একজন এএফপির ফ্রিল্যান্সারসহ তিন সাংবাদিক মারা গেছেন, জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর।ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজায় একটি ড্রোন পরিচালনাকারী ‘সন্দেহভাজনদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে লড়াই অনেকটা থেমে থাকলেও উভয়পক্ষই বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে আল-জাহরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত সাংবাদিকরা হলেন মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত এবং আনাস ঘনেইম। শাআত এএফপির ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন, তবে হামলার সময় তিনি ফরাসি বার্তা সংস্থার কোনো দায়িত্বে ছিলেন না।ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্য গাজায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ড্রোন পরিচালনাকারী কিছু সন্দেহভাজনকে শনাক্ত করে হামলা চালিয়েছে। তবে তারা ড্রোনের সঙ্গে হামাসের সম্পর্ক কেমন তা বিস্তারিত জানায়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ড্রোনটি সেনাদের জন্য হুমকি তৈরি করছিল, তাই সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাটি অনুমোদিত কমান্ড চেইনের মাধ্যমে করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।এনএন/ ২২ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×