হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন


জেরুজালেম, ১৯ অক্টোবর – যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দু’বার হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

যদিও ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও ইসরায়েলি বাহিনীর ওপর হামলার অভিযোগ করেছেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শী দুই ফিলিস্তিনি বলেছেন, দক্ষিণ রাফাহ শহরের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সেখানে সংঘর্ষের পর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে দু’বার হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি ওই কর্মকর্তা বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও বলেছেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করেছেন। তারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে স্নাইপার থেকে গুলি ছুড়েছেন এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করেছেন।

তিনি বলেন, দু’টি ঘটনাই ইয়েলো লাইনের পূর্ব দিকে ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে। এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, গাজার রাফাহ এলাকায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এছাড়া একটি বিস্ফোরক ডিভাইস (আইইডি) বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আইইডি বিস্ফোরণে সেখানে ক্ষয়ক্ষতি ও ইসরায়েলি সৈন্যরা আহত হয়েছেন।

গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কাজ করা একটি গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামাসের অভিযান ঘিরে নতুন করে এই সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলি সৈন্যদের সহায়তা করায় ওই গোষ্ঠীর সদস্যদের অত্যন্ত ঘৃণিত বলে মনে করেন ফিলিস্তিনিরা। সশস্ত্র ওই মিলিশিয়া গোষ্ঠীর সদস্যদের হামাস খুঁজছে বলেও ধারণা করা হচ্ছে।

অভিযোগ উঠেছে, মিলিশিয়া গোষ্ঠীটির সদস্যদের আটকের জন্য হামাস ওই এলাকা ঘিরে অভিযান পরিচালনা করতে চায়। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৯ অক্টোবর – যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দু’বার হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।যদিও ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও ইসরায়েলি বাহিনীর ওপর হামলার অভিযোগ করেছেন।ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শী দুই ফিলিস্তিনি বলেছেন, দক্ষিণ রাফাহ শহরের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সেখানে সংঘর্ষের পর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে দু’বার হামলা চালানো হয়েছে।ইসরায়েলি ওই কর্মকর্তা বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও বলেছেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করেছেন। তারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে স্নাইপার থেকে গুলি ছুড়েছেন এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করেছেন।তিনি বলেন, দু’টি ঘটনাই ইয়েলো লাইনের পূর্ব দিকে ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে। এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, গাজার রাফাহ এলাকায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এছাড়া একটি বিস্ফোরক ডিভাইস (আইইডি) বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আইইডি বিস্ফোরণে সেখানে ক্ষয়ক্ষতি ও ইসরায়েলি সৈন্যরা আহত হয়েছেন।গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কাজ করা একটি গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামাসের অভিযান ঘিরে নতুন করে এই সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলি সৈন্যদের সহায়তা করায় ওই গোষ্ঠীর সদস্যদের অত্যন্ত ঘৃণিত বলে মনে করেন ফিলিস্তিনিরা। সশস্ত্র ওই মিলিশিয়া গোষ্ঠীর সদস্যদের হামাস খুঁজছে বলেও ধারণা করা হচ্ছে।অভিযোগ উঠেছে, মিলিশিয়া গোষ্ঠীটির সদস্যদের আটকের জন্য হামাস ওই এলাকা ঘিরে অভিযান পরিচালনা করতে চায়। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৯ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×